
ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপ অঞ্চলের উপকূলের কাছে ৭ দশমিক ৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় ভোর ৪টা ৫৮ মিনিটে আঘাত হানা এই দুর্যোগে এখন পর্যন্ত ৩৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, ভূমিকম্পের পর দুপুর ২টা পর্যন্ত মোট ২৩৫টি আফটারশক রেকর্ড করা হয়েছে, যার মাত্রা ছিল ২.৫ থেকে ৬.২ রিখটার স্কেলের মধ্যে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নাগেকেও রিজেন্সির এমবে থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে। ঘটনার পরপরই বিএমকেজি সুনামির সতর্কতা জারি করেছিল, তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সকাল ৭টা ৩০ মিনিটে তা তুলে নেওয়া হয়। তবুও ঘন ঘন আফটারশকের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (বিএনপিবি) তথ্যমতে, সিক্কা, মাঙ্গারাই এবং পূর্ব মাঙ্গারাই জেলায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা সবচেয়ে বেশি। মাঙ্গারাই রিজেন্সির রিওক গ্রাম থেকে ভূমিধসের কবলে পড়া ১৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া নাগেকেও রিজেন্সির প্রায় দুই হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।
উদ্ধারকাজ পরিচালনার জন্য উদ্ধারকারী দল, তিনটি হেলিকপ্টার এবং একটি জাহাজ মোতায়েন করা হয়েছে। তবে ভূমিকম্প ও ভূমিধসের কারণে ফ্লোরেস দ্বীপের প্রধান সংযোগ সড়ক ‘ট্রান্স-ফ্লোরেস মহাসড়ক’ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বেশ কিছু এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২