
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। বুধবার সকালের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, এদিন ব্রেন্ট ক্রুডের দাম ৭২ সেন্ট বা দশমিক ৮১ শতাংশ বেড়ে ৮৯ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৭১ সেন্ট বা দশমিক ৮৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৯১ ডলারে লেনদেন হয়েছে। এর আগে মঙ্গলবার দিন শেষে উভয় বেঞ্চমার্কের দামই ১ ডলারের বেশি বৃদ্ধি পেয়েছিল, যা ৩১ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়।
এর আগে সোমবার তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছিল। বাজার বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তির সম্ভাবনা কমে যাওয়ার আশঙ্কায় তেলের দাম ক্রমাগত বাড়ছে। যদিও মার্কিন শিল্প খাতের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত বেড়েছে, তবুও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে দামের এই ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২