
ইরানের পক্ষ থেকে হত্যার হুমকি থাকায় গত মাসে তুরস্ক থেকে অত্যন্ত গোপনে দেশ ছাড়েন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, গত ৮ জুলাই আঙ্কারা থেকে ট্রাম্প প্রথমে এয়ার ফোর্স ওয়ানের বিমানে ওঠেন। এরপর নিরাপত্তা নিশ্চিত করতে তাকে ওই বিমানের সঙ্গে যুক্ত একটি ক্যাটারিং কনটেইনারে স্থানান্তর করা হয়।
ক্যাটারিং কনটেইনারের মাধ্যমে তাকে একটি ছোট আকারের বিমানে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তিনি যুক্তরাজ্যে যাত্রা করেন। সে সময় গণমাধ্যমকর্মী ও কয়েকজন কর্মকর্তাকে ধারণা দেওয়া হয়েছিল যে ট্রাম্প এখনও বড় বিমানটিতেই অবস্থান করছেন। এর আগে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, ইরানের হুমকির কারণেই তিনি কাতারের উপহার হিসেবে পাওয়া নতুন বোয়িং ৭৪৭-৮ বিমানটি ব্যবহার না করে পুরোনো বিমানে যাত্রা করেন।
তবে দ্য নিউইয়র্ক টাইমসসহ কয়েকটি সংবাদমাধ্যম পরে জানায়, ইরানের মিত্র বা প্রক্সি বাহিনীর সম্ভাব্য হুমকির কারণে বিমান পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আঙ্কারা থেকে পুরোনো বিমানে থাকা সাংবাদিকদেরও জানালা বন্ধ রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়েছিল, যা যুদ্ধক্ষেত্রে সাধারণত নেওয়া সতর্কতামূলক ব্যবস্থার মতোই।
এই বিমান পরিবর্তনের ঘটনাটি কাতারের উপহার দেওয়া নতুন বিমানটির নিরাপত্তা নিয়েও নতুন প্রশ্ন তৈরি করেছে। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, পুরোনো বিমানের তুলনায় নতুন বিমানটিতে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ নিরাপত্তা সরঞ্জামের ঘাটতি রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২