
ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর প্রথমবারের মতো সার্বিয়া সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এই দেশটিতে তার এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সফরের মূল উদ্দেশ্য হিসেবে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সার্বিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুচিচের সঙ্গে জেলেনস্কির আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে উভয় নেতা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার ভাষ্যমতে, এই সফরের অন্যতম লক্ষ্য হলো সার্বিয়াকে রাশিয়ার প্রভাববলয় থেকে কিছুটা দূরে নিয়ে আসা এবং বেলগ্রেডের সঙ্গে কিয়েভের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা।
তবে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুচিচ স্পষ্ট করেছেন যে, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের আরোপিত নিষেধাজ্ঞায় যোগ দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। তিনি জানিয়েছেন, এ বিষয়ে সার্বিয়ার অবস্থানে কোনো পরিবর্তন আসেনি এবং তাদের বর্তমান নীতিই অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সার্বিয়া রাশিয়ার ইউক্রেন আক্রমণের নিন্দা জানালেও মস্কোর বিরুদ্ধে কোনো অর্থনৈতিক বা কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেনি। বেলগ্রেডের এই নিরপেক্ষ অবস্থান দেশটির ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রক্রিয়াকে দীর্ঘায়িত ও জটিল করছে, যা পশ্চিমা দেশগুলোর মধ্যেও অসন্তোষের জন্ম দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২