
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের আভাস পাওয়া যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে এবং হরমুজ প্রণালি নিয়ে একটি চুক্তি সন্নিকটে। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেছেন যে, মার্কিন সামরিক বাহিনীর কিছু নির্দিষ্ট অস্ত্রের মজুত কমে গেছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র তার শক্তিশালী অস্ত্রের মজুত বজায় রাখলেও অন্য কিছু অস্ত্রের মজুত তুলনামূলকভাবে কম। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কোম্পানিগুলো প্যাট্রিয়ট ও টমাহক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাসহ নতুন উৎপাদন কারখানা তৈরি করছে। অস্ত্রের মজুত কমে যাওয়া নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশ্নের মুখে পড়েছিলেন বলেও জানা গেছে।
অন্যদিকে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী করিম ঘারিবাবাদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে তাঁরা ইতিবাচক বার্তা পাচ্ছেন। তবে এসব বার্তার উৎস বা বিস্তারিত বিষয়ে তিনি কিছু প্রকাশ করেননি। ঘারিবাবাদি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে হলে ওমানের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার বিষয়টি সুরাহা করা এবং হরমুজ প্রণালিতে নতুন সীমানা নির্ধারণ করা প্রয়োজন। এছাড়া ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ জোরদার করতে একটি খসড়া বিল নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রস্তাবিত এই আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো দেশগুলোর নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা এবং নিয়ম অমান্য করলে জরিমানার বিধান রাখা হয়েছে।
হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা কাটছে না। ইরানের কেশম দ্বীপের কাছে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা দেশটির দাবি অনুযায়ী তাদের ‘শত্রুভাবাপন্ন লক্ষ্যবস্তু’র বিরুদ্ধে অভিযানের অংশ। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ ওয়াশিংটনের বিরুদ্ধে সামরিক হুমকি ও কূটনৈতিক আহ্বানের মধ্যবর্তী দোদুল্যমান নীতির সমালোচনা করেছেন। একই সময়ে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা মন্ত্রণালয় কিরমান প্রদেশ থেকে মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে। বর্তমানে ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের চলাচল সুসংহত করতে একটি সাময়িক চুক্তির খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২