
বিশ্বের দুই সামরিক পরাশক্তি তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে নতুন একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। শুক্রবার (৭ আগস্ট) সৌদিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তিতে স্বাক্ষর করেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ‘মক্কা চুক্তি’ নামে পরিচিত এই প্রতিরক্ষা চুক্তির অন্যতম শর্ত হলো, তিন দেশের যেকোনো একটির ওপর অন্য কোনো দেশ হামলা চালালে তা সম্মিলিতভাবে সবার ওপর হামলা হিসেবে গণ্য করা হবে।
তবে এই চুক্তি স্বাক্ষরের কয়েক ঘণ্টার মধ্যেই এর কার্যকারিতা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই চুক্তির কঠোর সমালোচনা করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে করা এই চুক্তি সৌদি আরবকে কোনো ধরনের নিরাপত্তা দিতে পারবে না।
ইব্রাহিম রেজাই তার পোস্টে বলেন, “সৌদিদের অবশ্যই জানা উচিত তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে একটি কাগুজে চুক্তি তাদের নিরাপত্তা দেবে না।” তিনি এই চুক্তির সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের দীর্ঘদিনের একপাক্ষিক সম্পর্কের তুলনা টেনে বলেন, অতীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক যেমন তাদের কোনো নিরাপত্তা এনে দিতে পারেনি, এই চুক্তিটিও একই পরিণতি বরণ করবে।
নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সৌদি আরবকে পরামর্শ দিয়ে ইব্রাহিম রেজাই আরও বলেন, “আপনারা (সৌদি আরব) নিজেদের নীতিতে সংস্কার আনুন যেন অন্যদের কাছে নিরাপত্তা ভিক্ষা না চাইতে হয়।”
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২