
আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দামে মিশ্র প্রবণতা দেখা গেছে। বৃহস্পতিবার রুপার (স্পট সিলভার) দাম কিছুটা কমলেও একই দিনে প্লাটিনাম, প্যালাডিয়াম ও স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে।
বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, স্পট সিলভারের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৬১ দশমিক ৮৪ ডলারে নেমেছে।
অন্যদিকে, প্লাটিনামের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৭৫৫ দশমিক ৫৫ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩৭৬ দশমিক ৭১ ডলারে পৌঁছেছে। উল্লেখযোগ্যভাবে, টানা তৃতীয় কার্যদিবসের মতো প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম বাড়ল। বাজার বিশ্লেষকদের মতে, এ দুই ধাতুর চাহিদা বাড়ার ইঙ্গিত মিলছে।
এদিকে, বৃহস্পতিবার জিএমটি সময় সকাল ৮টা ৪৩ মিনিটে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৭১ দশমিক ৩৩ ডলারে পৌঁছায়। এর আগে দিনের শুরুতে স্বর্ণের দাম ১৮ জুনের পর সর্বোচ্চ অবস্থানে ওঠে। বুধবারও স্বর্ণের দামে বড় উল্লম্ফন দেখা যায়, সেদিন প্রতি আউন্স স্বর্ণের দাম সর্বোচ্চ ৪ হাজার ২৬৭ দশমিক ২৪ ডলারে উঠেছিল, যা ফেব্রুয়ারির পর এক দিনে সর্বোচ্চ বৃদ্ধি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও ০ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৩০ দশমিক ২০ ডলারে পৌঁছেছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২