
লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী। ইসরাইলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, হিজবুল্লাহর যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হচ্ছে। আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, যখন রোমে বৈরুত ও তেলআবিবের মধ্যে সংঘাত অবসানের লক্ষ্যে দ্বিতীয় দফার আলোচনা চলছিল, ঠিক তখনই এই হামলার খবর পাওয়া গেল।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। আইডিএফ-এর ভাষ্যমতে, হিজবুল্লাহর যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিতেই লেবাননের দক্ষিণাঞ্চলে নির্ভুল বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এই হামলা শুরু হয়েছে। এর আগে, ইসরাইল লেবাননের মানসৌরি গ্রামের বাসিন্দাদের দ্রুত এলাকা ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২