
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিরা সৌদি আরবের অন্তত আটটি তেলবাহী ট্যাংকারের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করার দাবি করেছে। হুথি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি এই তথ্য নিশ্চিত করেছেন। তবে এই ঘটনাটি ঠিক কবে নাগাদ ঘটেছে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমা তিনি উল্লেখ করেননি।
এক বিবৃতিতে ইয়াহইয়া সারি জানান, সৌদি শত্রুদের বিরুদ্ধে তাদের অবরোধ কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, আল্লাহর ইচ্ছায় তাদের সশস্ত্র বাহিনীর হাত যেখানেই সম্ভব সৌদি জাহাজের কাছে পৌঁছে যাবে।
এর আগে গত ২০ জুলাই হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল। এদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজ থেকে ফি বা ট্যাক্স আদায়ের বিষয়ে গণমাধ্যমে যে খবর ছড়িয়েছে, তা আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে হুথি গোষ্ঠী।
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ১২: ১৯আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১২: ৩১
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২