

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজট সিং বাইসের পদত্যাগের দাবিতে নতুন রাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়েছে বিজেপি ও আম আদমি পার্টি (আপ)। রাজধানী দিল্লিতে নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে দীর্ঘ এক মাস আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পরই পাঞ্জাবে এই রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে।
এই পরিস্থিতিতে বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী নৈতিকতার প্রশ্ন তুলে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের কাছে জানতে চেয়েছেন, তিনি কবে পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করবেন এবং হরজট সিং বাইস ঠিক কবে পদত্যাগ করছেন।
বিজেপির পক্ষ থেকে পাঞ্জাবে বেশ কয়েকটি নিয়োগ ও বোর্ড পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে পিএসইবি দ্বাদশ শ্রেণির ইংরেজি বোর্ড পরীক্ষা, পাঞ্জাব স্টেট টিচার এলিজিবিলিটি টেস্ট এবং এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষা। এছাড়া পিএসএসএসবি গ্রুপ-বি এবং কম্বাইন্ড রিক্রুটমেন্ট, নাইব তেহসিলদার ও ফার্মেসি অফিসার নিয়োগ পরীক্ষাসহ এক্সাইজ অ্যান্ড ট্যাক্সেশন ইন্সপেকশন মেধা তালিকায় ভুয়া নাম থাকার অভিযোগও তুলেছে দলটি। একই সুরে সুর মিলিয়ে পাঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং দাবি করেছেন, গত চার বছরে রাজ্যে ছয়টি বড় ধরনের প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে এবং এর জন্য সরকারের জবাবদিহি করা উচিত।
তবে বিরোধী দলগুলোর এসব অভিযোগকে সম্পূর্ণ ‘ভুয়া খবর’ ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ক্ষমতাসীন আম আদমি পার্টি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান দৃঢ়তার সাথে জানিয়েছেন, বিগত সাড়ে চার বছরে পাঞ্জাবে একটিও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করার ব্যাপারে তিনি শতভাগ গ্যারান্টি দিচ্ছেন।
মুখ্যমন্ত্রী আরও জানান, মাত্র দুটি স্থানে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের চেষ্টা করা হয়েছিল এবং খবর পাওয়ার মাত্র দশ মিনিটের মধ্যে সেই জালিয়াতি চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে আপ নেতা বলতেজ পান্নু বলেন, একটি ঘটনায় প্রার্থীরা গ্যাজেট বা ডিভাইস ব্যবহার করে ধরা পড়ার পর তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল, তবে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। তিনি আরও অভিযোগ করেন, বিগত শাসনকালগুলোতে নিজেদের আমলের কেলেঙ্কারি ও প্রশ্ন ফাঁসের আসল সমস্যা থেকে মানুষের নজর ঘোটাতেই বিজেপি ও কংগ্রেস এই ধরনের মিথ্যা প্রচার চালাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২