
ভারতের পরীক্ষা ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য, স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর করে তোলার লক্ষ্যে একটি উচ্চক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির নেতৃত্বে এই টাস্কফোর্সটি গঠন করা হবে। এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত একটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী জানান, ভারতের পরীক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ করবে এই কমিটি। আর সেই প্রতিবেদনের ভিত্তিতেই ভবিষ্যতের পরীক্ষাগুলোকে আরও সুরক্ষিত ও বিশ্বাসযোগ্য করার উদ্যোগ নেওয়া হবে।
প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ভারত সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা বর্তমানে কারাগারে রয়েছে। এ ধরনের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করা হয়েছে এবং সংসদে কঠোর আইনি বিধানসহ নতুন আইন প্রণয়নের প্রক্রিয়াও চলমান রয়েছে।
মূলত প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দেশজুড়ে চলা বিক্ষোভের একদিন পরই এই ঘোষণা এলো। ককক্রোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে হওয়া ওই আন্দোলনের প্রেক্ষিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, আমাদের পরীক্ষা ব্যবস্থা হতে হবে সর্বোচ্চ স্বচ্ছ এবং প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে পরিচালিত। টাস্কফোর্সের সুপারিশ পাওয়ার পর যত দ্রুত সম্ভব তা বাস্তবায়নের মাধ্যমে আসন্ন পরীক্ষাগুলোর বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২