ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে কাজ করতে না পারায় ক্ষোভ নেই, নিষেধাজ্ঞার প্রতি কৃতজ্ঞ আতিফ আসলাম দক্ষ মানবসম্পদ গড়ার নতুন ঠিকানা বেসরকারি বিশ্ববিদ্যালয় ফরিদপুরের বোয়ালমারীতে বিয়ের পাঁচ মাস পর গৃহবধূর রহস্যজনক মৃত্যু আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নোয়াখালীতে জামায়াতের র‍্যালি ও সভা ফিফায় কিংসের অভিযোগ বেড়ে ১৪, নিষেধাজ্ঞামুক্ত হওয়ার অপেক্ষায় আবাহনী টাটা সন্সের চেয়ারম্যান পদ ছাড়ছেন নটরাজন চন্দ্রশেখরণ বিতর্কিত নওমিকে এশিয়ান গেমসে নারী দলের ম্যানেজার করল বাফুফে ফিলিস্তিন ইস্যু মুছে ফেলতে চায় ইসরাইল: এরদোগান এনটিআরসিএ-এর মাধ্যমেই হবে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ, আশ্বস্ত শিক্ষক নেতারা বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সরাসরি দেখবেন যেভাবে

শিক্ষার্থীদের ‘দেশের শত্রু’ হিসেবে দেখছে মোদি সরকার: সোনিয়া গান্ধী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তিনি অভিযোগ করেছেন যে, মোদি সরকার সংলাপের পথ পরিহার করে বারবার দমন-পীড়নের নীতি গ্রহণ করছে। বিশেষ করে, সরকারের কাছে জবাবদিহি চাওয়া শিক্ষার্থীদের সরকার ‘দেশের শত্রু’ হিসেবে দেখছে বলে তিনি মন্তব্য করেন।

সোনিয়া গান্ধী বলেন, কৃষক থেকে শুরু করে অধিকারকর্মী—সব ক্ষেত্রেই সরকারের এই দমনমূলক ধারা স্পষ্ট। তবে এবার সরকার আরও এক ধাপ এগিয়ে দেশের ভবিষ্যৎ প্রজন্মের বিরুদ্ধেই রাষ্ট্রশক্তি প্রয়োগ করেছে। তিনি আরও বলেন, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও উদ্যোক্তাদের মতো জাতি গঠনের কারিগরদের প্রতি সহমর্মিতা দেখানোর পরিবর্তে তাদের ওপর দমনমূলক শক্তি প্রয়োগ করা হয়েছে, যা কোনোভাবেই ক্ষমার অযোগ্য।

বর্তমান ভারতের শিক্ষা ব্যবস্থার সংকট এবং সরকারের জবাবদিহি এড়িয়ে যাওয়ার মানসিকতাই শিক্ষার্থীদের আন্দোলনের মূল কারণ বলে মনে করেন সোনিয়া গান্ধী। তিনি বলেন, শিক্ষার্থীরা একটি অনিশ্চিত ও হতাশাজনক শিক্ষাব্যবস্থার মুখোমুখি দাঁড়িয়ে প্রতিবাদ করছে, যা অত্যন্ত স্বাভাবিক। তাদের উদ্বেগ ও দাবি শোনার পরিবর্তে সরকার দমনমূলক আচরণ করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

শিক্ষার্থীদের ‘দেশের শত্রু’ হিসেবে দেখছে মোদি সরকার: সোনিয়া গান্ধী

আপডেট সময় : ১১:২০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬