
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভের মধ্যেই বৃহস্পতিবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশ্নফাঁসের ঘটনার প্রেক্ষিতে এটি ছিল তার দ্বিতীয় বক্তব্য। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী জানান, শুক্রবার এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে।
মোদি বলেন, তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন এবং গত আড়াই মাসে সরকার এ নিয়ে একাধিক ব্যবস্থা নিয়েছে। অপরাধীদের গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে এবং শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয়, সে লক্ষ্যে ২২ লাখ শিক্ষার্থীর পরীক্ষা আয়োজনে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। এর আগে এক বার্তায় তিনি প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে, যা শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর চূড়ান্ত রূপ পাবে। সোমবার সংসদের দ্বিতীয় সপ্তাহ শুরু হলে সরকার যত দ্রুত সম্ভব এ সংক্রান্ত বিল পাসের চেষ্টা করবে।
এদিকে, বৃহস্পতিবার রাতেই কেন্দ্র সরকার উচ্চশিক্ষা সচিব বিনীত যোশিকে পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়ে বদলি করেছে। তার স্থলে নরেশ কুমার গাঙ্গোয়ারকে নতুন উচ্চশিক্ষা সচিব এবং টি. কে. অনিল কুমারকে স্কুল শিক্ষা সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে বিরোধী দলনেতা রাহুল গান্ধী মোদির এই ঘোষণার প্রতিক্রিয়ায় বলেছেন, শিক্ষার্থীদের মূল দাবি এখনো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
সূত্র জানিয়েছে, শুক্রবার সিজেপি প্রতিনিধিদের সঙ্গে সরকারের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। যন্তর মন্তরে শত শত শিক্ষার্থী ও তরুণ-তরুণী প্রশ্নফাঁসের সুষ্ঠু তদন্ত, বেকারত্ব সমস্যা সমাধান, সিবিএসইর অন-স্ক্রিন মূল্যায়ন পদ্ধতির অনিয়মের তদন্ত এবং সরকারি পরীক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কারের দাবিতে বিক্ষোভ করছেন। ৬ জুন শুরু হওয়া এই আন্দোলন ২৮ জুন নতুন গতি পায়, যখন লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক অনশন শুরু করে এতে যোগ দেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২