ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-সংকটে বিদ্যুৎ বিপর্যয়: মধ্যরাতে ঢাকার বহু এলাকায় দীর্ঘ লোডশেডিং কিশোরগঞ্জে নতুন উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি রাসেল আইএসইউতে এআই ও ডেটা সায়েন্স নিয়ে নতুন বিএসসি প্রোগ্রাম চালু ঈশ্বরগঞ্জে বাস-ট্রলি সংঘর্ষে ধান ব্যবসায়ী নিহত আজই জানা যাবে দেশের ২৩তম রাষ্ট্রপতির নাম ভারতে কাজ করতে না পারায় ক্ষোভ নেই, নিষেধাজ্ঞার প্রতি কৃতজ্ঞ আতিফ আসলাম দক্ষ মানবসম্পদ গড়ার নতুন ঠিকানা বেসরকারি বিশ্ববিদ্যালয় ফরিদপুরের বোয়ালমারীতে বিয়ের পাঁচ মাস পর গৃহবধূর রহস্যজনক মৃত্যু আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নোয়াখালীতে জামায়াতের র‍্যালি ও সভা ফিফায় কিংসের অভিযোগ বেড়ে ১৪, নিষেধাজ্ঞামুক্ত হওয়ার অপেক্ষায় আবাহনী

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি: শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের ওপর পুলিশি সহিংসতার তীব্র প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আগামীকাল শুক্রবার দেশব্যাপী ‘শান্তিপূর্ণ’ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) দেওয়া এক বার্তায় এই কর্মসূচির ঘোষণা দিয়ে দেশের সকল শিক্ষার্থী ও সাধারণ জনগণকে এতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বর্তমানে দিল্লির জন্তর মন্তরে নিট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁসের অভিযোগ এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে সিজেপির এই আন্দোলন চলছে। তবে চলমান আন্দোলনের অন্যতম প্রধান মুখ ও ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অসুস্থ হয়ে পড়েছেন। প্রচণ্ড জ্বর ও শরীর ব্যথার কারণে তিনি সাময়িকভাবে আন্দোলন থেকে বিরতি নিয়েছেন। দীপকে নিজেই এক্সে এক পোস্টে জানান, ব্যথানাশক ওষুধ খেয়ে কোনোমতে দিন পার করছেন এবং কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে সন্ধ্যার মধ্যেই প্রতিবাদস্থলে ফিরে আসবেন।

এদিকে, আন্দোলন নিয়ে নতুন পদক্ষেপের কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না। প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তরুণদের ভবিষ্যতের ক্ষতি সাধনকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মোদি।

শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়নের জন্য সিজেপির পক্ষ থেকে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি), প্রচারসামগ্রী এবং জেলা প্রশাসনের কাছে জমা দেওয়ার জন্য একটি স্মারকলিপির খসড়া প্রকাশ করা হয়েছে। স্থানীয় আয়োজকদের ছাত্রসংগঠন ও অন্যান্য সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি নেওয়া এবং পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। সমাবেশ শেষে শিক্ষার্থীদের দাবিসংবলিত স্মারকলিপি সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে জমা দিতে হবে বলে সিজেপির নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

আন্দোলন চলমান থাকলেও কেন্দ্রীয় সরকার আবারও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে। বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, নিট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁস ইস্যুতে সরকার সংসদের ফ্লোর লিডারদের নিয়ে বৈঠক করতে পারে। সরকার বিরোধী দলগুলোকে জানিয়েছে, পদত্যাগের মতো কোনো পূর্বশর্ত ছাড়াই বিষয়টি নিয়ে সংসদে আলোচনা করতে তারা প্রস্তুত। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডাও পুনরায় বলেন, সরকার সিজেপির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। সংগঠনের প্রতিনিধিরা চাইলে তাঁর সরকারি বাসভবন বা দপ্তরে গিয়ে বৈঠক করতে পারেন। তবে সিজেপি সরকারের প্রস্তাবিত বৈঠকের স্থান প্রত্যাখ্যান করে জানিয়েছে, যেহেতু তাদের আন্দোলন জন্তর মন্তরে চলছে, তাই আলোচনাও সেখানেই বা এর আশপাশে হতে হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি: শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক

আপডেট সময় : ০৬:৪৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬