
ভারতের কাশ্মীরজুড়ে নিরাপত্তা বাহিনী ব্যাপক অভিযান শুরু করেছে। পুলিশের দাবি, সন্ত্রাসবাদে সহায়তাকারী নেটওয়ার্ক ভেঙে দেওয়া, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত এই অভিযানে প্রায় দুই হাজার মানুষকে আটক করা হয়েছে।
বুধবার দুপুরে অনন্তনাগের একটি ব্যস্ত বাজার এলাকায় দায়িত্ব পালন করার সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন পুলিশ সদস্য আশিক হুসেইন কুরেশি। এই হত্যাকাণ্ডের ঘটনার পরপরই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্রীনগরসহ বিভিন্ন জেলায় একযোগে অভিযান শুরু করে পুলিশ।
অভিযানে শ্রীনগরে প্রায় সাতশ’, বুদগামে দুইশ’, বারামুলায় একশ’ ৭৮ এবং গান্দেরবালে ১০০ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটককৃতদের পরিচয় যাচাই ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২