ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণমাধ্যম ও গণতন্ত্রের শক্তি নিয়ে বিশিষ্টজনদের মতামত ও জরিপ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের পরিকল্পিত নগরায়নে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস পাকিস্তানি হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড: রহস্য ও ধোঁয়াশা গুলশানে গোপন বৈঠককালে আটক আওয়ামী লীগের ৬ নেতাকর্মীর রিমান্ড মঞ্জুর ঈদে মিলাদুন্নবী: যেভাবে মিলবে টানা চার দিনের ছুটি শর্ত না মানলে খুলবে না হরমুজ প্রণালি, জানাল আইআরজিসি ১৭ সেনা নিহতের পর হুথিদের বিরুদ্ধে ইয়েমেনি বাহিনীর পাল্টা অভিযান ক্যাম্পাসে ছাত্রদলের ওপর হামলার জবাবে শিবিরকে প্রতিহত করেছি : নাছির রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তরুণের হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে কুপিয়ে যুবককে হত্যা

মার্কিন প্রতিনিধি পরিষদে ১.১৫ ট্রিলিয়ন ডলারের সামরিক বিল পাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন বা ১ লাখ ১৫ হাজার কোটি ডলারের একটি বিশাল সামরিক ব্যয় বিল পাস হয়েছে। 'ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট' (এনডিএএ) শীর্ষক এই সামরিক প্রস্তাবনায় মার্কিন ও ইসরাইলি সামরিক বাহিনীকে আরো সমন্বিত ও একত্রিত করার একটি গুরুত্বপূর্ণ বিধান অন্তর্ভুক্ত রাখা হয়েছে।

প্রতিনিধি পরিষদে বিলটির পক্ষে ২১৬টি এবং বিপক্ষে ২১২টি ভোট পড়ে। রিপাবলিকান নিয়ন্ত্রিত নিম্নকক্ষে মূল ভোটাভুটি দলীয় লাইনেই হয়েছে, যেখানে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির অধিকাংশ সদস্য বিলের পক্ষে এবং ডেমোক্রেটিক পার্টির বেশিরভাগ সদস্য এর বিপক্ষে রায় দিয়েছেন। তবে ভোটাভুটিতে দুই দলের ভেতরেই দলীয় সিদ্ধান্তের ব্যতিক্রম দেখা গেছে।

রিপাবলিকান দলের সাতজন আইনপ্রণেতা বিলটির বিরুদ্ধে অবস্থান নিয়ে বিপক্ষে ভোট দিয়েছেন। তারা হলেন—ওকলাহোমার জশ ব্রেচিন, টেনেসির টিম বার্চেট, অ্যারিজোনার ইলাই ক্রেন, ওয়াইওমিংয়ের হ্যারিয়েট হেগেম্যান, ফ্লোরিডার অ্যানা পলিনা লোনা, কেনটাকির থমাস ম্যাসি এবং টেক্সাসের চিপ রয়।

অন্যদিকে, ডেমোক্রেটিক পার্টির ছয়জন সদস্য দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিলটির পক্ষে সমর্থন জানিয়েছেন। তারা হলেন—টেক্সাসের হেনরি কুয়েলার, নর্থ ক্যারোলাইনার ডন ডেভিস, মেইনের জ্যারেড গোল্ডেন, টেক্সাসের ভিসেন্তে গঞ্জালেস, ক্যালিফোর্নিয়ার অ্যাডাম গ্রে এবং ওয়াশিংটনের মারি গ্লুসেনক্যাম্প পেরেজ।

প্রতিনিধি পরিষদে অনুমোদিত হওয়ার পর বিলটি চূড়ান্ত পাসের জন্য এখন মার্কিন উচ্চকক্ষ বা সিনেটে পাঠানো হচ্ছে।

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৯: ১২আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৯: ২৬

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

মার্কিন প্রতিনিধি পরিষদে ১.১৫ ট্রিলিয়ন ডলারের সামরিক বিল পাস

আপডেট সময় : ০৯:৩৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬