
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো থেকে বড় আকারের গণপদত্যাগের ঘটনা ঘটেছে। সংস্থাটি থেকে একযোগে প্রায় ১০০ জন বিজ্ঞানী ইস্তফা দিয়েছেন। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ভারতের ক্রমবর্ধমান বেসরকারি মহাকাশভিত্তিক স্টার্টআপগুলোতে যোগ দেওয়ার লক্ষ্যেই বিজ্ঞানীরা এই পথ বেছে নিয়েছেন।
২০২৩ সালে ভারত সরকার মহাকাশ নীতিতে বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে বেসরকারি বিনিয়োগের পথ প্রশস্ত করে। এর ফলে দেশটিতে স্পেস স্টার্টআপের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ভারতে চার শতাধিক এমন স্টার্টআপ রয়েছে। পিক্সেল এবং স্কাইরুট অ্যারোস্পেসের মতো সংস্থাগুলোতে বিপুল বিনিয়োগের সুযোগ তৈরি হওয়ায় ইসরোর অনেক বিজ্ঞানী সেখানে যোগ দিচ্ছেন।
ইসরোর এই বিজ্ঞানী সংকট এমন এক সময়ে দেখা দিল, যখন সংস্থাটি বেশ কিছু গুরুত্বপূর্ণ মিশনের মুখোমুখি রয়েছে। এর মধ্যে রয়েছে মানুষকে মহাকাশে পাঠানোর মিশন 'গগনযান', চাঁদের মাটি ফিরিয়ে আনার প্রকল্প 'চন্দ্রযান-৪', নিজস্ব মহাকাশ স্টেশন 'ভারতীয় অন্তরীক্ষ স্টেশন' (বিএএস) এবং মঙ্গল অভিযান 'মঙ্গলযান-২'। এছাড়া সম্প্রতি দুটি পিএসএলভি রকেট মিশনে ব্যর্থতার ঘটনাও সংস্থাটির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিজ্ঞানীদের এই গণপদত্যাগের ফলে চলমান প্রকল্পগুলো বেশ পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪ জুলাই ইসরো একটি নতুন নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকাটি ইউ আর রাও স্যাটেলাইট সেন্টার (ইউআরএসসি) এবং বিক্রম সারাভাই স্পেস সেন্টার (ভিএসএসসি)-সহ সংশ্লিষ্ট সব কেন্দ্রে পাঠানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো বিজ্ঞানী বা প্রযুক্তিবিদ ইস্তফা বা স্বেচ্ছাবসরের আবেদন করলে সংশ্লিষ্ট কেন্দ্রের পরিচালকের সুপারিশসহ তা চূড়ান্ত অনুমোদনের জন্য ভারতের মহাকাশ বিভাগে পাঠাতে হবে। উল্লেখ্য, ২০২০ সালের নির্দেশনা অনুযায়ী আগে এই আবেদনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংশ্লিষ্ট কেন্দ্রের পরিচালকদের হাতেই ছিল।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২