
হরমুজ প্রণালির ওমানের আঞ্চলিক জলসীমায় সংযুক্ত আরব আমিরাতের দুটি জাতীয় তেলবাহী ট্যাংকারে ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। মোমবাসা ও আল বাহিয়াহ নামের এই দুটি ট্যাংকারে হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও আটজন, যাদের মধ্যে ছয়জন ভারতীয় এবং দু’জন ইউক্রেনীয় নাগরিক রয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করেছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়ার অধিকার তাদের রয়েছে। যেকোনো হুমকি মোকাবিলায় দেশটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।
এদিকে, ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানকে লক্ষ্য করে মার্কিন সামরিক বাহিনী পাল্টা হামলা শুরুর ঘোষণা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই অভিযানকে বড় ধরনের হামলা হিসেবে উল্লেখ করে জানান, ইরানের আক্রমণাত্মক সক্ষমতা ধ্বংস করার জন্য এটি অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন থেকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ থেকে টোল আদায় করবে। এর আগে ট্রালি এই প্রণালিকে করমুক্ত রাখার কথা বললেও এখন সুরক্ষার বিনিময়ে অর্থ আদায়ের কথা জানিয়েছেন তিনি।
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। বিশ্বের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবহন হয়। এই উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৭ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৮১ দশমিক ৯২ ডলারে দাঁড়িয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২