
আগামী ১৬ জুলাই ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিমসটেকের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স (এনএসএ) বৈঠকে যোগ দিচ্ছে ঢাকা। বহুপক্ষীয় এই আঞ্চলিক জোটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামসুল ইসলাম। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি ইতিমধ্যেই কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে নয়াদিল্লিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
বর্তমানে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ। তাই এই বৈঠকে অংশগ্রহণকে ঢাকা তার প্রাতিষ্ঠানিক দায়িত্বের অংশ হিসেবেই দেখছে। তবে এই সফরকে ঘিরে কূটনৈতিক মহলে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। এর পেছনে মূল কারণ হলো, কিছুদিন আগে দিল্লিতে প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা ড. জাহেদ উর রহমানের সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষের অসৌজন্যমূলক আচরণের ঘটনা। সেই ঘটনার প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া ব্যাখ্যায় ঢাকা সন্তুষ্ট হতে পারেনি এবং আনুষ্ঠানিকভাবে তা প্রত্যাখ্যান করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে, ব্রিগেডিয়ার শামসুল ইসলামের এই সফর শুধুমাত্র একটি আঞ্চলিক বৈঠকে অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ নয়। এই সফরের সময় আন্তর্জাতিক কূটনৈতিক রীতি ও রাষ্ট্রাচার ভারত সরকার যথাযথভাবে অনুসরণ করছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বাংলাদেশ। ভারতের প্রতি এই সতর্ক দৃষ্টি ভবিষ্যতের উচ্চপর্যায়ের সফর ও রাষ্ট্রীয় যোগাযোগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হিসেবে কাজ করবে। প্রতিনিধি দলের সফর সম্পর্কে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে জানানোর পাশাপাশি প্রয়োজনীয় কূটনৈতিক সৌজন্য নিশ্চিত করার বিষয়টিও ঢাকা থেকে গুরুত্বের সাথে স্মরণ করিয়ে দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২