
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে যে, তাদের প্রতিশোধমূলক অভিযানের দ্বিতীয় পর্যায়ে কুয়েত ও বাহরাইনসহ বিভিন্ন মার্কিন বিমান ঘাঁটিতে ধ্বংসাত্মক ড্রোন হামলা চালানো হয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, এই অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে তাদের ড্রোন হামলা এখনো অব্যাহত রয়েছে।
ইরানি বাহিনীর দাবি অনুযায়ী, কুয়েতের আলি সালেম ও আহমদ আল-জাবের ঘাঁটিতে চালানো এই হামলায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, বাঙ্কার এবং সহায়ক আশ্রয়কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে, আলি আল-সালেম বিমানঘাঁটির জ্বালানি ট্যাঙ্ক এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেইসাথে আহমেদ আল-জাবের ঘাঁটির কৌশলগত এফপিএস রাডার ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস করার কথা জানিয়েছে আইআরজিসি।
একইসাথে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতেও হামলার দায় স্বীকার করেছে ইরান। আইআরজিসি জানিয়েছে, তাদের বিমান বাহিনী এই ঘাঁটির হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র, একটি পি-৮ বিমান রাখার হ্যাঙ্গার এবং মার্কিন ড্রোন কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টারে সফলভাবে আঘাত হেনেছে।
আইআরজিসির দাবি, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক পদক্ষেপের জবাবে 'চোখের বদলে চোখ' নীতি অনুসরণ করে অভিযানের তৃতীয় পর্বে নিজেদের বিমান বাহিনীর মাধ্যমে এই হামলাগুলো চালানো হয়েছে। ইরানের সেনাবাহিনী আরও জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা, স্বাধীনতা এবং জনগণকে যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে রক্ষা করতে তারা তাদের পূর্ণ সক্ষমতা ব্যবহার করবে।
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৯: ৫৭আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১০: ০২
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২