
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তিনি ইরানের প্রধান লক্ষ্যবস্তু বা নাম্বার ওয়ান টার্গেট। তিনি শঙ্কা প্রকাশ করে বলেছেন, এ কারণে যেকোনো সময় তার মৃত্যু হতে পারে। বুধবার (৮ জুলাই) রাতে ন্যাটো সম্মেলন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ইরানের সমঝোতাকারীদের বর্ণনা দিতে গিয়ে ট্রাম্প তাদের কিছুটা 'পাগল প্রকৃতির' বলে আখ্যায়িত করেন। তিনি দাবি করেন, একদিনেই ইরানের সমস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এবং সবকিছু শেষ হয়ে গেছে। ট্রাম্প আরও বলেন, ইরানের নেতারাও মারা গেছেন এবং তাদের হয়তো আরও এক সেট নেতা ছিল, যারা এখন মৃত হতে পারে।
ইরানের সঙ্গে আমেরিকার এই যুদ্ধকে একটি অভূতপূর্ব সাফল্য হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। তার ভাষ্যমতে, এই যুদ্ধের কারণেই ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া থেকে বিরত থাকতে পেরেছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২