Header Premium (728×90)

আন্তর্জাতিক

ফুটবলার তৈরি করতে লাইজু থেকে গেছেন কুড়িগ্রামে,পরিবার থাকে ইউরোপে

স্টাফ রিপোর্টার রংপুর

আজও মজিদা আদর্শ ডিগ্রি কলেজের ১টি কক্ষই এই প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যালয়। বিকেল হলেই কলেজ মাঠে শুরু হয় অনুশীলন। কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে ছুটে আসে কিশোর-তরুণেরা। কেউ সাইকেলে, কেউ অটোরিকশায়, কেউ আবার কয়েক কিলোমিটার হেঁটে। বর্তমানে নিয়মিত প্রশিক্ষণে অংশ নেয় ১০০শত খেলোয়াড়। আর প্রতিষ্ঠানটির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত রয়েছে প্রায় ১০০০ ছেলে-মেয়ে।

কারও পায়ে বুট নেই, কারও গায়ে নেই নাম-নম্বর লেখা জার্সি। কিন্তু চোখে আছে স্বপ্ন। কেউ জাতীয় দলে খেলতে চায়, কেউ গায়ে তুলতে চায় বড় কোনো ক্লাবের জার্সি। সেই স্বপ্নগুলোর পাশে প্রতিদিন ছায়ার মতো দাঁড়িয়ে থাকেন একজন মানুষ। তাঁর নাম জালাল হোসেন। তবে কুড়িগ্রামে সবাই তাঁকে চেনেন এক নামেই—লাইজু।

নিজের অর্থ, শ্রম আর সময় ঢেলে তিনি গড়ে তুলেছেন কুড়িগ্রাম ফুটবল প্রশিক্ষণ স্কুল। যার একটাই লক্ষ্য—তৃণমূলের ছেলে-মেয়েদের মাঠে ফিরিয়ে আনা, তাদের পায়ে একটি ফুটবল তুলে দেওয়া।

২০১৭ সালে ‘একটি বল, একটি গ্রাম, ফুটবলের নগরী কুড়িগ্রাম’ স্লোগান নিয়ে শুরু হয়েছিল এই উদ্যোগ। শুরুটা ছিল একেবারেই সাধারণ ছিল না নিজস্ব মাঠ, ছিল না নির্ভরযোগ্য কোনো পৃষ্ঠপোষক। কিন্তু স্বপ্ন ছিল। আর ছিল ১ জন মানুষের একরোখা বিশ্বাস—ফুটবল বদলে দিতে পারে মানুষের জীবন।

জালাল হোসেনের নিজের জীবনও কম ঘটনাবহুল নয়। বাবা মনির হোসেন ছিলেন জেলার পরিচিত ফুটবলার। ছোটবেলা থেকেই খেলাধুলার পরিবেশে বেড়ে ওঠা। লাইজু পড়াশোনা করেছেন কুড়িগ্রাম সরকারি বালক বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি কলেজ, রংপুরের কারমাইকেল কলেজ এবং পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

পরে ঢাকায় দীর্ঘদিন বিভিন্ন পোশাকশিল্প প্রতিষ্ঠানে কাজ করার পর ২০১৫ সালে ১টি প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স) হিসেবে অবসর নেন। তখন অনেকেই ভেবেছিলেন, এবার হয়তো ইউরোপে স্ত্রী, সন্তান, নাতি-নাতনির কাছে ফিরে যাবেন তিনি। কিন্তু লাইজু চলে গেলেন কুড়িগ্রাম।

কেন?

প্রশ্নটা শুনে তিনি হেসে জানান, ‘ইউরোপে আমার পরিবার আছে, নাতি আছে। কিন্তু কুড়িগ্রামে আমার আরও এক হাজার সন্তান আছে। তারা প্রতিদিন মাঠে আসে, স্বপ্ন দেখে। তাদের ছেড়ে আমি কীভাবে একেবারে চলে যাই?’

কুড়িগ্রামের বহু শিশু-কিশোরের কাছে তিনি শুধু কোচ নন; অভিভাবক, পরামর্শদাতা, কখনো কখনো আশ্রয়ও।

তবে এই স্কুলের কাজ শুধু ফুটবল শেখানো নয়। অনেক শিশুর হাতে এখানে তুলে দেওয়া হয় বই-খাতা। কারও পড়াশোনার খরচ দেওয়া হয়, কারও জন্য কেনা হয় জার্সি কিংবা বুট। কখনো কখনো পরিবারের কাছেও পৌঁছে যায় সহায়তা। দারিদ্র্যের কারণে যাদের স্কুলজীবন থেমে গিয়েছিল, তাদের অনেকে আবার ফিরে গেছে শ্রেণিকক্ষে। ফুটবল তাদের কাছে শুধু খেলা নয়, জীবনে ফেরার ১টি সেতু।

শুধু কুড়িগ্রাম ফুটবল প্রশিক্ষণ স্কুল নয়, তাঁর হাত ধরেই গড়ে উঠেছে লাইজু কিডস ফুটবল একাডেমি, এফসি উত্তরবঙ্গ, কুড়িগ্রাম মোহামেডান ফুটবল একাডেমি, জারা-গ্রিন ভয়েস ফুটবল একাডেমি, কিশোর বাংলা ক্লাবসহ একাধিক উদ্যোগ। তৃণমূল ফুটবলের বিস্তারে তাঁর কাজ কুড়িগ্রামের সীমানা ছাড়িয়ে উত্তরাঞ্চলের নানা জেলায় ছড়িয়ে পড়েছে।

এই দীর্ঘ পথচলায় সাফল্যও এসেছে। কুড়িগ্রাম ফুটবল প্রশিক্ষণ স্কুলের ৬ জন খেলোয়াড় বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ পেয়েছে। দেশের শীর্ষ ক্লাবগুলোর বয়সভিত্তিক দলে জায়গা করে নিয়েছে কয়েকজন। প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে রংপুর বিভাগের সেরা দলের পেছনেও ছিল এই স্কুলের অবদান।

বয়স জালাল হোসেনের স্বপ্নকে থামাতে পারেনি। ধরলাতীরে নিজের জমিতে ১ টি পূর্ণাঙ্গ আবাসিক ফুটবল একাডেমি গড়ার স্বপ্ন দেখেন। যেখানে থাকবে আধুনিক প্রশিক্ষণব্যবস্থা, শিক্ষার সুযোগ এবং থাকার ব্যবস্থা। প্রত্যন্ত গ্রামের প্রতিভাবান ছেলে-মেয়েদের খুঁজে এনে সেখানে গড়ে তোলা হবে।

হয়তো একদিন সেই একাডেমির কোনো খেলোয়াড় জাতীয় দলের জার্সি গায়ে তুলে মাঠে নামবে। হয়তো কোনো আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। সেই দিনের অপেক্ষাতেই আছেন লাইজু।

Md Akash Hossain

Recent Posts

জয়পুরহাটে বিজিবির অভিযানে ৭৬৮ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার

জয়পুরহাট সদর উপজেলার পুরানপৈল বাইপাস মোড়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৬৮ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ…

7 minutes ago

চার মূল্যস্তরে ১২ দামে ৫৩ ব্র্যান্ডের সিগারেট, করের প্রভাব কমার শঙ্কা

সরকার নির্ধারিত চারটি মূল্যস্তরের সুযোগ নিয়ে বাজারে ১২টি ভিন্ন দামে ৫৩টি ব্র্যান্ডের সিগারেট বিক্রি করছে…

15 minutes ago

শেরেবাংলা নগরে সরবে সচিবালয়, চূড়ান্ত হলো নতুন নকশা

রাজধানীর বর্তমান সচিবালয় সরিয়ে শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।…

26 minutes ago

শিক্ষার্থীদের অর্জনের পেছনে বাবা-মায়ের ত্যাগের গল্প: মাহদী আমিন

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর ৩৮তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা…

35 minutes ago

তজুমদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৩ জেলের ২১ দিনের কারাদণ্ড

ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে তিন জেলেকে ২১…

37 minutes ago

সাড়ে ছয় মাসে এক টাকারও দুর্নীতি করিনি, চ্যালেঞ্জ এমপি আমির হামজার

শপথ নেওয়ার পর গত সাড়ে ছয় মাসে সরকারি অর্থ আত্মসাৎ বা কোনো ধরনের দুর্নীতি করেননি…

47 minutes ago

This website uses cookies.