
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ১০ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন রোগী। মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, সিটি করপোরেশন এলাকার বাইরে। এই বিভাগে নতুন করে ৪৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া অন্যান্য অঞ্চলের মধ্যে খুলনা বিভাগে ৩০২ জন, চট্টগ্রাম বিভাগে ২২২ জন, বরিশাল বিভাগে ২০৩ জন এবং রাজশাহী বিভাগে ১৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে ঢাকার দুই সিটি করপোরেশনের মধ্যে উত্তর সিটি করপোরেশনে ১৯৪ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ১৮৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ময়মনসিংহ বিভাগে ৯৬ জন, রংপুর বিভাগে ৭৫ জন এবং সিলেট বিভাগে ১৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত দেশজুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২৮১ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগেই সর্বোচ্চ ১২৭ জন প্রাণ হারিয়েছেন।
মৃত্যুর অন্যান্য পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, এ পর্যন্ত খুলনা বিভাগে ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, বরিশাল বিভাগে ২৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহী বিভাগে ১৯ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে দুইজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২