মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি হয়েছেন। ১০১ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিককে গত মঙ্গলবার রাতে রাজধানী কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) ভর্তি করা হয়। বুধবার তার কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
মাহাথির মোহাম্মদের ঘনিষ্ঠ সহকারী সুফি ইউসুফ জানিয়েছেন, চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ভর্তির সুনির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, বর্তমানে চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করছেন। মাহাথিরের ছেলে মোখজানি জানিয়েছেন, তার বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং উদ্বেগের কোনো কারণ নেই।
এর আগে গত সোমবার ১০০ বছর বয়সে মৃত্যুবরণ করেন মাহাথির মোহাম্মদের দীর্ঘ ৭০ বছরের জীবনসঙ্গী ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী। তিনি নিজেও পেশায় চিকিৎসক ছিলেন এবং জনস্বাস্থ্য আন্দোলনের অগ্রদূত হিসেবে পরিচিত ছিলেন। স্ত্রীর মৃত্যুতে মাহাথির মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছেন। স্ত্রীর জানাজা ও দাফনের সময় তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় এবং তিনি মন্তব্য করেন যে, তার স্ত্রী যে আজকেই মারা যাবেন তা তিনি ভাবতে পারেননি।
উত্তরাধিকার সম্পত্তি থেকে বোনদের বঞ্চিত করা আমাদের সমাজে একটি জঘন্য ব্যাধিতে পরিণত হয়েছে। বোনদের শরিয়তসম্মত…
উয়েফা নেশন্স লিগের আজকের ম্যাচগুলোর তালিকা ও সম্প্রচারকারী চ্যানেলের তথ্য দেওয়া হলো। সনি টেন, সনি…
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ বাংলাদেশে ১০০ জন গুণী শিক্ষককে জাতীয় সম্মাননা দেওয়া হচ্ছে। রাজধানীর…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি প্রকাশের পর সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা…
সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের বৈদ্যুতিক মিটার চুরি করে বিকাশের মাধ্যমে টাকা দাবি করা…
জাপানের নাগোয়ায় সমাপ্ত হলো ২০তম এশিয়ান গেমস। চীনের নিরঙ্কুশ আধিপত্য, বাংলাদেশের একটি ব্রোঞ্জ এবং আয়োজকদের…
This website uses cookies.