জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি জানান, এই নিয়োগ প্রক্রিয়ায় নারী স্বাস্থ্যকর্মীদের বিশেষ অগ্রাধিকার দেয়া হবে। মূলত কমিউনিটি পর্যায়ে দীর্ঘস্থায়ী রোগ ব্যবস্থাপনা এবং প্রসূতি সেবার মানোন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে আয়োজিত ‘সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক আলোচনা সভায় ডা. জুবাইদা রহমান বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্যসেবাকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয়া জরুরি। তিনি স্বাস্থ্য ব্যবস্থাকে কেবল চিকিৎসাকেন্দ্রিক না রেখে রোগ প্রতিরোধমুখী করার ওপর গুরুত্বারোপ করেন, যাতে রোগ জটিল হওয়ার আগেই তা শনাক্ত করা সম্ভব হয়।
স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, ৯০ হাজারেরও বেশি গ্রামে মৌলিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে। এ লক্ষ্যে ডেঙ্গু সচেতনতা ও শিশুদের টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি হৃদরোগ, ক্যান্সার ও ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগ প্রতিরোধে সামাজিক স্ক্রিনিং ও ধারাবাহিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি। এছাড়া বার্ধক্যজনিত স্বাস্থ্য সমস্যা যেমন ডিমেনশিয়া ও পারকিনসন্স রোগের চিকিৎসার প্রস্তুতির দিকেও নজর দেয়ার কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ ধীরে ধীরে জিডিপি’র ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক এ কে আজাদ খান। প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর হোসেন, বাপি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম মোসাদ্দেক হোসেন, টিএমএসএসের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. মতিউর রহমান, ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ডা. মো. আকতার হোসেন এবং ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের মেডিকেল সার্ভিসেস পরিচালক ডা. আজহারুল ইসলাম খানসহ অন্যান্যরা।
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট কমাতে ছয়টি রুটে একক কোম্পানির অধীনে বাস চালানোর সিদ্ধান্ত…
নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে…
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১ অক্টোবরের পর থেকে ২০ বার হামলা…
যুক্তরাষ্ট্রের ওরেগনের একটি প্রাথমিক স্কুলে বন্দুকধারীর হামলায় তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। ঘটনায়…
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে সেপ্টেম্বরে ফ্রান্সে বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে ৩.১ শতাংশে দাঁড়িয়েছে, যা আগস্টে ছিল…
বাংলাদেশের জন্য প্রস্তাবিত ৪৫০ থেকে ৫০০ কোটি ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনায় রাজস্ব আহরণ…
This website uses cookies.