Header Premium (728×90)

বগুড়া শজিমেক হাসপাতালকে ১৮০০ শয্যায় উন্নীত করার প্রশাসনিক অনুমোদন

উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি চিকিৎসাকেন্দ্র বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। হাসপাতালটির শয্যা সংখ্যা ১২০০ থেকে বাড়িয়ে ১৮০০ করার চূড়ান্ত প্রশাসনিক অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে বর্ধিত এই শয্যাগুলোতে দ্রুত চিকিৎসাসেবা কার্যক্রম চালুর বিষয়েও সবুজ সংকেত দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে এই অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে গত ১ সেপ্টেম্বর অর্থ বিভাগ হাসপাতালটির শয্যা সংখ্যা বৃদ্ধির এই প্রস্তাবে সম্মতি প্রদান করে। অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-২ থেকে জারি করা সম্মতিপত্রে বলা হয়েছিল, স্বাস্থ্য সেবা বিভাগের ৪ আগস্ট ২০২৬ তারিখের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই অনুমোদন দেওয়া হয়েছে। তবে বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম শুরুর ক্ষেত্রে সব ধরনের সরকারি বিধি-বিধান ও নিয়ম-কানুন যথাযথভাবে পালনের শর্ত জুড়ে দিয়েছে অর্থ বিভাগ।

নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি দুই দপ্তরের ধারাবাহিক এই সিদ্ধান্তের মধ্য দিয়ে হাসপাতালটির শয্যা সংখ্যা পুনর্নির্ধারণ ও নতুন শয্যায় চিকিৎসা কার্যক্রম শুরুর প্রশাসনিক প্রক্রিয়া চূড়ান্ত হলো।

উল্লেখ্য, বগুড়া ও এর আশপাশের জেলাসহ উত্তরাঞ্চলের একটি বিশাল জনগোষ্ঠীর উন্নত চিকিৎসার প্রধান ভরসাস্থল এই হাসপাতাল। বিশেষায়িত চিকিৎসা, জরুরি সেবা ও জটিল রোগের চিকিৎসার জন্য এই প্রতিষ্ঠানের ওপর রোগীদের নির্ভরতা অনেক বেশি। সরকারি এই উদ্যোগের ফলে উত্তরবঙ্গের চিকিৎসা সেবায় নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন

রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…

20 minutes ago

সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা

সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…

26 minutes ago

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত

রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…

41 minutes ago

সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…

51 minutes ago

মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…

2 hours ago

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…

2 hours ago

This website uses cookies.