Header Premium (728×90)

৩৬৯ কোটি টাকায় সাত বিভাগীয় হাসপাতালে বসছে আধুনিক রোগ নির্ণয় যন্ত্র

দেশের সাতটি বিভাগীয় মেডিকেল কলেজ ও হাসপাতালে আধুনিক রোগ নির্ণয় যন্ত্রপাতি স্থাপনের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৩৬৯ কোটি ৪৯ লাখ ৪০ হাজার ৩০৬ টাকা।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সংক্রান্ত দুটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। 'শিশু ও মাতৃস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন (কম্পোনেন্ট-২): দেশের ৮টি বিভাগীয় মেডিকেল কলেজ ও হাসপাতালের ডায়াগনস্টিক ইমেজিং ব্যবস্থার আধুনিকীকরণ (২য় সংশোধিত)' প্রকল্পের আওতায় দুটি প্যাকেজে এসব সরঞ্জাম কেনা হবে।

স্বাস্থ্যসেবা বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১ জুলাই শুরু হওয়া এই প্রকল্পটির মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটির মোট সংশোধিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২০২ কোটি ৩৯ লাখ ২৭ হাজার টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া হচ্ছে ২৭৫ কোটি ৮৮ লাখ ৯ হাজার টাকা এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ঋণ সহায়তা হিসেবে থাকছে ৯২৬ কোটি ৫১ লাখ ১৮ হাজার টাকা।

এই প্রকল্পের আওতায় যেসকল আধুনিক সরঞ্জাম কেনা হবে তার মধ্যে রয়েছে ডিজিটাল এক্স-রে, এনজিওগ্রাফি, গ্যাস্ট্রোস্কোপি, কোলনোস্কোপি, এমআরআই, সিটি স্ক্যানার, ম্যামোগ্রাফি ও আলট্রাসনোগ্রাফি। এসব আধুনিক রোগ নির্ণয় যন্ত্র ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের মেডিকেল কলেজ হাসপাতালগুলোর ডায়াগনস্টিক ইমেজিং ব্যবস্থায় যুক্ত করা হবে।

প্রথম প্যাকেজের আওতায় ডিজিটাল এক্স-রে, এনজিওগ্রাফি, গ্যাস্ট্রোস্কোপি, কোলনোস্কোপি এবং পিএসিএস/আরআইএস কেনা হবে। এই প্যাকেজে আরডিপিপিতে বরাদ্দ রয়েছে ২১৪ কোটি ৬২ লাখ টাকা। সর্বনিম্ন ও যোগ্য দরদাতা হিসেবে জাপানের এরবিস ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে সরবরাহকারী হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রস্তাবিত দর ২৫০ কোটি ২৭ লাখ ১০ হাজার জাপানি ইয়েন, যা বাংলাদেশি মুদ্রায় ২০২ কোটি ৩৬ লাখ ৯১ হাজার ৩০৬ টাকা। এই প্যাকেজের দরপত্রে এরবিস ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড ও গ্রিন হাসপাতাল সাপ্লাই ইনকরপোরেটেড অংশ নেয়। তবে কারিগরি মূল্যায়নে গ্রিন হাসপাতাল সাপ্লাই অযোগ্য এবং এরবিস ইঞ্জিনিয়ারিং যোগ্য বিবেচিত হয়। পরবর্তীতে ২০২৬ সালের ২০ এপ্রিল জাইকার অনাপত্তি পাওয়ার পর ২৪ মে আর্থিক প্রস্তাব খোলা হয় এবং ২৯ জুলাই জাইকার চূড়ান্ত অনাপত্তি মেলে।

can_be_purchased_separately_if_needed

অন্যদিকে, দ্বিতীয় প্যাকেজের আওতায় কেনা হবে এমআরআই, সিটি স্ক্যানার, ম্যামোগ্রাফি ও আলট্রাসনোগ্রাফি। এই প্যাকেজে বরাদ্দ রয়েছে ২১৫ কোটি ৩২ লাখ টাকা, যার বিপরীতে প্রকৃত ব্যয় হবে ১৬৭ কোটি ১২ লাখ ৪৯ হাজার টাকা। সর্বনিম্ন দরদাতা হিসেবে ফুজিফিল্ম হেলথ কেয়ার এশিয়া প্যাসিফিক পিটিই লিমিটেড ও ফুজিফিল্ম মিডল ইস্ট এফজেডই দুবাইয়ের যৌথ উদ্যোগকে এই প্যাকেজের সরবরাহকারী হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে। তাদের প্রস্তাবিত দর ১ কোটি ৩৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৬৭ কোটি ১২ লাখ ৪৯ হাজার টাকা)। এই প্যাকেজের দরপত্রে তিনটি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল—এরবিস ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড, ফুজিফিল্মের যৌথ উদ্যোগ এবং সিমেন্স হেলথিনিয়ার্স লিমিটেড। কারিগরি মূল্যায়নে এরবিস ও ফুজিফিল্মের যৌথ উদ্যোগ যোগ্য বিবেচিত হলেও সর্বনিম্ন দরদাতা হওয়ায় ফুজিফিল্মের যৌথ উদ্যোগকে কার্যাদেশ দেওয়ার সুপারিশ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…

33 seconds ago

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ

গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…

31 minutes ago

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…

37 minutes ago

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর

এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…

58 minutes ago

ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…

2 hours ago

বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…

2 hours ago

This website uses cookies.