ধূমপান নারী ও পুরুষ উভয়েরই সন্তান ধারণের ক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। এমনকি পরোক্ষ ধূমপানও প্রজননস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করে। সম্প্রতি জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক নতুন পর্যালোচনায় এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। তামাক সেবনের কারণে নারীদের বন্ধ্যাত্ব এবং পুরুষদের শুক্রাণুর গুণগত মান ও যৌন সক্ষমতা হ্রাস পাওয়ার সরাসরি যোগসূত্র রয়েছে।
ডব্লিউএইচও ২০০০ থেকে ২০২৬ সাল পর্যন্ত পরিচালিত বিভিন্ন গবেষণার তথ্য বিশ্লেষণ করে দেখেছে, অধূমপায়ী নারীদের তুলনায় বর্তমানে যারা ধূমপান করছেন, তাদের বন্ধ্যাত্বের ঝুঁকি প্রায় ৪০ শতাংশ বেশি। তবে আশার কথা হলো, ধূমপান ছেড়ে দিলে এই ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়। নিয়মিত ধূমপায়ী নারীদের তুলনায় যারা ধূমপান বর্জন করেছেন, তাদের ক্ষেত্রে বন্ধ্যাত্বের ঝুঁকি প্রায় ২৫ শতাংশ হ্রাস পেতে পারে।
কেবল নারীই নয়, পুরুষদের প্রজননস্বাস্থ্যের ওপরও ধূমপানের মারাত্মক নেতিবাচক প্রভাব রয়েছে। ৬০ হাজারেরও বেশি মানুষের ওপর চালানো ৪৪টি গবেষণার ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, ধূমপানের ফলে শুক্রাণুর অস্বাভাবিকতা, যৌন সক্ষমতা হ্রাস এবং বীর্যপাতজনিত নানা জটিলতা দেখা দেয়।
এই ক্ষতিকর প্রভাব কেবল স্বাভাবিক উপায়ে সন্তান ধারণের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। চিকিৎসা প্রযুক্তির সহায়তায় সন্তান ধারণ বা ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) পদ্ধতির কার্যকারিতাও ধূমপানের কারণে হ্রাস পায়। গবেষণায় দেখা গেছে, ধূমপায়ীদের ক্ষেত্রে আইভিএফ চিকিৎসার মাধ্যমে সফল হওয়ার সম্ভাবনা প্রায় অর্ধেক বা ৫০ শতাংশ কমে যায়। উল্লেখ্য, বিশ্বজুড়ে প্রতি ছয়জন প্রজননক্ষম মানুষের মধ্যে অন্তত একজন জীবনের কোনো না কোনো সময়ে বন্ধ্যাত্বের সমস্যায় ভুগে থাকেন।
ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…
রাজধানীর বারিধারায় ফুটপাতে বিশ্রামরত নির্মাণ শ্রমিক মেহেদী হাসানকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় কিশোর চালক আজান…
নতুন ধারার রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করলেও অভ্যন্তরীণ কোন্দল, নেতৃত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক কৌশলের…
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় ২৬তম…
সুনামগঞ্জের শাল্লায় দেশে পরিকল্পিত সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও…
সিলেটের দক্ষিণ সুরমার পাঠানপাড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিতে দেয়াল তুলে গোরস্থান তৈরির চেষ্টা করা…
This website uses cookies.