
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ১ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৯৮৬ জনের মৃত্যু হলো। এর মধ্যে ৮৮৭ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে এবং ৯৯ জন হামে আক্রান্ত হয়ে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮০ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৯৬৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। সব মিলিয়ে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে ১ লাখ ৬১ হাজার ১৪৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে মোট ১৯ হাজার ৫২৭ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এখন পর্যন্ত ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২