সাধারণত ঋতু পরিবর্তনের সময় বা আর্দ্র আবহাওয়ায় ভাইরাস জ্বরের প্রকোপ দেখা যায়। যদিও ডেঙ্গু বা জন্ডিসকেও ভাইরাসজনিত জ্বরের অন্তর্ভুক্ত করা হয়, তবে মূলত ইনফ্লুয়েঞ্জা টাইপ ‘এ’, ‘বি’ ও ‘সি’ ভাইরাসের সংক্রমণের কারণেই এ জ্বর হয়ে থাকে। ভাইরাস শরীরে প্রবেশের দুই থেকে সাত দিনের মধ্যে এর উপসর্গ প্রকাশ পায়। এ সময় শীত শীত ভাব, মাথাব্যথা, শরীরে ও গিরায় ব্যথা, অরুচি, ক্লান্তি, দুর্বলতা, নাক ও চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া, কাশি, অস্থিরতা এবং ঘুমের ব্যাঘাতের মতো লক্ষণগুলো দেখা দেয়। কারও কারও ক্ষেত্রে বমি, ডায়রিয়া বা পেটের সমস্যা হতে পারে, আবার শিশুদের ক্ষেত্রে টাইপ ‘বি’ ইনফ্লুয়েঞ্জার কারণে পেটব্যথাও হওয়া সম্ভব।
ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের বিভিন্ন ধরন প্রতিনিয়ত তাদের চরিত্র পরিবর্তন করে, তাই সব রোগীর ক্ষেত্রে একই লক্ষণ দেখা যায় না এবং তীব্রতার মাত্রাও ভিন্ন হতে পারে। কারও জ্বর তিন দিনে সেরে গেলেও অনেকের ক্ষেত্রে ১০ থেকে ১৪ দিন পর্যন্ত সময় লাগতে পারে। বাতাস বা আক্রান্ত ব্যক্তির কাশির মাধ্যমে এই জ্বর ছড়ায়। অনেক সময় বৃষ্টিতে ভেজা বা ঠান্ডা লাগার কারণেও অনেকে আক্রান্ত হন।
ভাইরাস জ্বরের জন্য সাধারণত অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। লক্ষণ অনুযায়ী প্যারাসিটামল সেবন, প্রচুর পানি পান এবং পর্যাপ্ত বিশ্রামই সুস্থ হওয়ার মূল উপায়। অনেকে ভুলবশত ভাইরাস জ্বরে গোসল করা থেকে বিরত থাকেন, কিন্তু চিকিৎসকদের মতে গোসল করায় কোনো বাধা নেই। শিশুদের ক্ষেত্রে শরীর মুছে দেওয়া যেতে পারে। এছাড়া ঘর গুমট না রেখে জানালা খুলে রাখা এবং হালকা ফ্যান ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
জ্বর কমে যাওয়ার পরেও শরীরের ক্লান্তি ও অবসাদ দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। এ সময় দ্রুত সুস্থতার জন্য পুষ্টিকর খাবার গ্রহণ করা জরুরি। তবে জ্বর তিন দিনের বেশি স্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক। এছাড়া অতি বৃদ্ধ, সন্তানসম্ভবা নারী এবং খুব ছোট শিশুদের ক্ষেত্রে শুরু থেকেই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ ডা. আবু সাঈদ শিমুল।
আবু সাঈদ শিমুল , শিশু বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ, কন্সাল্টেন্ট ইনসাফ বারাকাহ হাসপাতাল, ইস্কাটন, মগবাজার, ফোন: ০১৭১৬৩০৬৬৩১
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতা ঝোলানোর একটি ছবি ফেসবুকে…
সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখায় অডিট চলাকালে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে ব্যবস্থাপক মো.…
একজন রাষ্ট্রনেতার উচ্চারণের ভুলের চেয়ে তাঁর নেওয়া সিদ্ধান্তের প্রভাব এবং কাজের ফলাফল মূল্যায়ন করা বেশি…
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী নয়াদিল্লিতে ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা…
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিয়ের প্রলোভন দেখিয়ে ব্যবসায়ী রেজাউল করিম সবুজের কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা…
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে (বিএসি) শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এলেও এখনও বহাল তবিয়তে আছেন আওয়ামী লীগ ঘনিষ্ঠ…
This website uses cookies.