দৈনন্দিন রুটিনের অংশ হিসেবে আমরা অনেকেই দিনের শুরুতে এবং রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করি। তবে দাঁত ব্রাশ করার ক্ষেত্রে কিছু সাধারণ ভুল আমাদের অজান্তেই দাঁতের ক্ষতি করছে। প্রবাসী চিকিৎসক ডা. অপূর্ব চৌধুরী দাঁত ব্রাশ করার সঠিক নিয়ম ও সময় সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন।
অনেকেই খাওয়ার পরপরই দাঁত ব্রাশ করার ভুল করেন। খাবারে থাকা অ্যাসিড দাঁতের আবরণের ওপর লেগে থাকে, আর খাওয়ার ঠিক পরেই ব্রাশ করলে সেই অ্যাসিড দাঁতের লেয়ারের ক্ষতি করে। তাই নিয়ম হলো, যেকোনো খাবার খাওয়ার বা রাতের খাবারের অন্তত ২০ মিনিট পর দাঁত ব্রাশ করা। ৪৫ মিনিট পর ব্রাশ করা আরও বেশি কার্যকর।
মাউথ ওয়াশ ব্যবহারের ক্ষেত্রেও অনেকে ভুল করেন। দাঁত মাজার পরপরই মাউথ ওয়াশ ব্যবহার করা উচিত নয়। অনেক দামী টুথপেস্টেই মাউথ ওয়াশের উপাদান থাকে, যা দাঁত ও মুখকে জীবাণুমুক্ত রাখতে যথেষ্ট। টুথপেস্টে প্রতি মিলিলিটারে ১৪৫০ ফ্লুরাইড পার্টিক্যাল থাকে, যেখানে মাউথ ওয়াশে থাকে মাত্র ২২০ পার মিলিলিটার। তাই টুথপেস্ট ব্যবহারের পরপরই মাউথ ওয়াশ ব্যবহার করলে টুথপেস্টের ফ্লুরাইড ধুয়ে যায়, যা দাঁতের সুরক্ষার জন্য ক্ষতিকর। ফ্লুরাইড দাঁতে বেশিক্ষণ থাকলে তা দাঁতকে বেশি সুরক্ষা দেয়। তাই ব্রাশ করার পর কুলি না করে কেবল থুতু ফেলে দেওয়া উচিত।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, দিনে দুবার সর্বোচ্চ দুই মিনিট করে দাঁত ব্রাশ করা প্রয়োজন। মুখ আমাদের শরীরে জীবাণু প্রবেশের প্রধান পথ, তাই সঠিক অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। ব্যক্তিগত মতামত বা ভুল অভ্যাসের চেয়ে বিজ্ঞানভিত্তিক গবেষণালব্ধ পরামর্শ মেনে চলাই দাঁতের দীর্ঘমেয়াদী সুস্বাস্থ্যের জন্য উত্তম।
রাজশাহীর ডিঙ্গাডোবায় মুদিদোকানি বারিউল ইসলাম হত্যা মামলায় পান দোকানি হানিফ আলী ও তার ভাইকে ফাঁসানোর…
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…
ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…
বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…
This website uses cookies.