
‘সেবার এক বছর, আস্থার এক নতুন অধ্যায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিজেদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইউনিকো হসপিটাল। এই মাইলফলক উদযাপনের অংশ হিসেবে হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্মকর্তা-কর্মচারী এবং অংশীদাররা একসঙ্গে গত এক বছরের যাত্রার বিভিন্ন স্মৃতি রোমন্থন করেন।
অনুষ্ঠানে হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর তাজুল ইসলাম ঢালি এবং সিইও আর্দ্রা কুরিয়েন অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তারা তাদের বক্তব্যে রোগী ও তাদের পরিবার, চিকিৎসক, স্বাস্থ্যসেবাকর্মী এবং প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কেবল গত এক বছরের একটি অর্জন নয়, বরং এটি উন্নত স্বাস্থ্যসেবার মাধ্যমে মানুষের জীবন পরিবর্তনে ভূমিকা রাখার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করার একটি নতুন অধ্যায় বলেও অনুষ্ঠানে উল্লেখ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২