

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যুর বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিত করেছে।
গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৪০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৭ শিশু। সব মিলিয়ে এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গজনিত জটিলতায় মোট ৮৩৭টি শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৮৫ জন শিশু হাম বা হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৯০০ জন হামের উপসর্গ নিয়ে ভুগছে। একই সময়ে সারা দেশের হাসপাতালগুলোতে ৮০৫ জন শিশু নতুন করে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮০৬ জন শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৩১০ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ৫৯ জন। এখন পর্যন্ত মোট ১ লাখ ১০ হাজার ৯৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসার পর ১ লাখ ৬ হাজার ৮৫৯ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
এ ছাড়া, ২৪ ঘণ্টায় ১৮৫ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯০০।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২