Header Premium (728×90)

দেশে হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু

সারা দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৭১ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) নিয়মিত স্বাস্থ্য প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা বিভাগে ২ জন এবং সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৭৯ জনের প্রাণহানি ঘটেছে।

নতুন আক্রান্তের বিষয়ে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৯৭ জনের হাম শনাক্ত হয়েছে এবং আরও ৯৭৪ জনের মধ্যে রোগের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ১৫ হাজার ১৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে, যার মধ্যে ১৪ হাজার ১০৪ জনের হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।

চিকিৎসা ব্যবস্থার তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৭ হাজার ৯১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে এ পর্যন্ত ৯৪ হাজার ২৭৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

সেমিফাইনালে ইংল্যান্ডের রক্ষণাত্মক কৌশলের মাশুল, আর্জেন্টিনার দাপটে বিদায়

সেমিফাইনালে গোল করার পর ইংল্যান্ডের আক্রমণাত্মক ফুটবল থমকে যায়। আর্জেন্টিনার কাছে ১-২ ব্যবধানে হেরে বিদায়…

5 minutes ago

সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণে গণঅভ্যুত্থান সফল হয়েছে: মাহদী আমিন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন চব্বিশের গণঅভ্যুত্থানের সাফল্য ও বিভিন্ন…

19 minutes ago

তালাকের দোহাই দিয়ে সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না: হাইকোর্ট

আইন অনুযায়ী প্রমাণিত বা কার্যকর নয় এমন তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ কিংবা…

34 minutes ago

লোহিত সাগরে তেল পরিবহন বন্ধের প্রস্তুতি নিতে হুথিদের নির্দেশ ইরানের

যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা চালালে লোহিত সাগরে তেল পরিবহন পথ বন্ধের জন্য হুথিদের প্রস্তুত…

50 minutes ago

সেনাবাহিনী প্রধানের সঙ্গে নৌবাহিনী প্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ

বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান সেনা সদরদপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য…

1 hour ago

সরকারি কর্মকর্তাদের গাড়ির মাসিক রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকাই থাকছে

সরকারি কর্মকর্তাদের গাড়ির মাসিক রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর উদ্যোগ বাতিল করেছে সরকার। ফলে আগের নিয়ম অনুযায়ী…

2 hours ago

This website uses cookies.