মোঃ মনির মন্ডল
রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি:
রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য সরকারি বরাদ্দ ও মজুদ থাকা সত্ত্বেও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হচ্ছে না, এমন গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রোগীদের অভিযোগের বিষয়টি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন চিকিৎসা নিতে আসা অসংখ্য রোগীকে হাসপাতাল থেকেই ওষুধ দেওয়ার কথা থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই তাদের ওষুধ নেই বলে জানানো হচ্ছে। ফলে বাধ্য হয়ে বাইরে থেকে অতিরিক্ত অর্থ ব্যয় করে ওষুধ কিনতে হচ্ছে রোগীদের, যা নিম্নআয়ের ও অসহায় মানুষের জন্য মারাত্মক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
ভুক্তভোগীরা বলছেন, সরকারি হাসপাতাল সাধারণ মানুষের শেষ ভরসা। সেখানে যদি প্রয়োজনীয় ওষুধ থাকা সত্ত্বেও রোগীরা তা না পান, তাহলে সেটি শুধু অনিয়মই নয়, বরং জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি। অনেক ক্ষেত্রে অর্থের অভাবে রোগীরা পূর্ণ চিকিৎসা নিতে পারছেন না বলেও অভিযোগ ওঠে।
এ বিষয়ে সচেতন মহল মনে করছেন, বিষয়টি দ্রুত খতিয়ে দেখা জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা না হলে সাধারণ মানুষের আস্থা আরও কমে যাবে সরকারি স্বাস্থ্যসেবার ওপর।
এলাকাবাসী ও সচেতন নাগরিকরা অবিলম্বে স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সরবরাহ ও বিতরণ ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আবেগে মুগ্ধ আর্জেন্টিনার কিংবদন্তি ক্লদিও ক্যানিজিয়া। তিনি মনে করেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও ইউরোপীয়…
পাবনার ঈশ্বরদীতে মাথায় ও শরীরে কাফনের কাপড় জড়িয়ে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়েছেন জোবায়ের…
নোয়াখালী সদর উপজেলার দত্তেরহাটে অস্বাস্থ্যকর পরিবেশে পচা ডিম ও নোংরা চিনির শিরা দিয়ে খাদ্যপণ্য তৈরির…
বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতীয়…
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের ভিসা বাতিলের বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে। বিষয়টি সমাধানে সরকার কাজ…
স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়ানোর দীর্ঘদিনের চেষ্টা অবশেষে সফল হচ্ছে বার্সেলোনার। ৬৫.৪ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে…
This website uses cookies.