Header Premium (728×90)

স্বাস্থ্য

যশোর বাঁচতে শেখার উদ্যোগে কেয়ারগিভার ও সিপি শিশুদের হাতে একটি করে ইলেকট্রিসিটি চালিত বেড বিছানা ও দুটি করে বালিশ বিতরন

মোঃ ওবাইদুল হক
স্টাফ রিপোর্টার যশোর:

বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁচতে শেখার The meaningful participation and inclusion of children and Youth with Disabilities in All Domains of Community-Based Rehabilitation (CBR) প্রকল্পের উদ্যোগে সেরিবেরাল পালসি (সিপি) প্রতিবন্ধী শিশুদের সুস্থ্য রাখার লক্ষ্যে আজ ২০ জন কেয়ারগিভার ও সিপি শিশুদের হাতে একটি করে ইলেকট্রিসিটি চালিত বেড-বিছানা ও দুটি করে বালিশ প্রদান করা হয়।

যার মূল উদ্দেশ্য হলো সিপি শিশুকে পক্ষাঘাত জনিত সমস্যা থেকে মুক্ত রাখা ও শিশুকে সুরক্ষায় সহায়তা করা। ম্যাপ ইন সিবিআর প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জনাব হিমেল সঞ্জীব কিস্কু সংক্ষেপে সিপি শিশুদের কেন এটা দরকার তা তুলে ধরেন।

বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন, বাঁচতে শেখার সন্মানিত নির্বাহী পরিচালক জনাব পলাশ হিউবার্ট গমেজ। কেয়ার গিভারদের হাতে বেড ও বালিশ তুলে দেন এবং এ বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন জনাব মুনা আফরিন, যশোর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা।

প্রসঙ্গত লিলিয়ান ফন্ডস, নেদারল্যান্ডের আর্থিক সহযোগিতায় এবং সেন্টার ফর ডিজএ্যাবলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) দিকনির্দেশনায় পরিচালিত প্রকল্পে কাজ করছে বাঁচতে শেখা।

বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রকল্পের ট্রেনার মোঃ তরিকুল ইসলাম, সিবিআর অফিসার সুমনা আফরিন, জোৎস্না খাতুন, ফিরোজ মাহমুদ,লিজা, লাবিবাসহ প্রকল্পের কর্মীবৃন্দ সভার উপস্থাপনা করেন মোঃ তরিকুল ইসলাম।

saju

Recent Posts

আমজাদ হাটে ডাকাতের হাতে গৃহবধূ হত্যা এলাকায় চাঞ্চল্য

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়ন দক্ষিণ তালবাড়িয়া এলাকায় ১ গৃহবধূকে হত্যা…

2 hours ago

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে বেগমগঞ্জে মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৫নং ছয়ানী…

16 hours ago

আরপিএমপি তাজহাট থানার অভিযানে চোরাই মালামাল সহ চোর গ্রেফতার

স্টাফ রিপোর্টার রংপুর। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ এর নির্দেশনায় অপরাধ দমন ও…

16 hours ago

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে জলকপাট

স্টাফ রিপোর্টার রংপুর। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা সর্তকীকরণ ও পূর্বাভাস কেন্দ্রের পানি পরিমাপক নুরুল…

16 hours ago

কক্সবাজার বিপুল ইয়াবা সহ আটক স্বামী-স্ত্রী

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলা হাসপাতালে অভিযান চালিয়ে ১৭ হাজার পিস ইয়াবা সহ…

16 hours ago

ফেনীতে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত গ্রেফতার-৭

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সদর উপজেলা রামপুর থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৭…

16 hours ago

This website uses cookies.