
শ্রমিকদের চিকিৎসা, মৃত শ্রমিকের পরিবারের আর্থিক সহায়তা এবং শ্রমিকদের সন্তানদের শিক্ষাসহায়তা বাবদ ৫৮৩ জনের হাতে প্রায় ৫ কোটি টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে। গতকাল শ্রম ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক সৈয়দ ইরতিজা আহসান।
অনুষ্ঠানে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল ও নারায়ণগঞ্জের শ্রমিকদের এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর শ্রমিকদের জন্য এটিই সবচেয়ে বড় অনুদান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিনিয়ত নির্দেশনা দিচ্ছেন যাতে শ্রমিকরা সুস্থ ও ভালো থাকে, কারণ শ্রমিক ভালো থাকলে দেশের উৎপাদন ও সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
মন্ত্রী আরও উল্লেখ করেন যে, দায়িত্ব নেওয়ার আগে অনেক বড় প্রতিষ্ঠান তাদের লভ্যাংশের নির্ধারিত অংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দিতো না, তবে সরকার বর্তমানে সেই বকেয়া অর্থ আদায় করে সরাসরি শ্রমিকদের কাছে পৌঁছে দিচ্ছে। মালিক-শ্রমিকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কারখানায় উৎপাদন বাড়লে মালিকদের সাথে আলোচনার মাধ্যমে মজুরি বাড়ানো সম্ভব। এক্ষেত্রে শ্রমিকদের কোনো প্ররোচনায় না পড়ে এবং রাজপথে আন্দোলনের পথ পরিহার করে কোনো অনিয়ম হলে সরাসরি শ্রম পরিদর্শকদের জানানোর আহ্বান জানান তিনি। মন্ত্রী আশ্বস্ত করেন যে, শ্রমিকদের সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে অনুদানের পরিমাণ দ্বিগুণ করা সম্ভব হবে।
শ্রমিকদের সন্তানদের উচ্চশিক্ষার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, মেধাবী সন্তানরা যাতে অর্থের অভাবে পিছিয়ে না পড়ে, সেজন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অনুষ্ঠানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিক এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুছ সামাদ আল আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২