
চট্টগ্রামের বাঁশখালীর উপকূলীয় অঞ্চলে কল-কারখানা স্থাপনের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে সমুদ্রকে জনগণের বড় সম্পদ হিসেবে উল্লেখ করে বলেন, সমুদ্রসংলগ্ন এলাকাগুলোতে শিল্প-কারখানা গড়ে তোলা হবে, যা এই অঞ্চলের দীর্ঘদিনের বেকারত্ব নিরসনে কার্যকর ভূমিকা রাখবে। একই অনুষ্ঠানে তিনি লবণ চাষিদের কল্যাণের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত লবণের মূল্য নির্ধারণের ঘোষণা দেন।
এলাকার সামগ্রিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, কেউ যেন কোনো ধরনের বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না পায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
এর আগে প্রধানমন্ত্রী কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। সফরসূচি অনুযায়ী, বিকেলে তিনি হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করেন এবং হাটহাজারী ডাকবাংলোয় যাত্রাবিরতি করেন।
রোববারের কর্মসূচির মধ্যে বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সন্ধ্যা সোয়া ৭টায় চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের মিলনায়তনে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, চট্টগ্রাম ও কক্সবাজারে এর আগেও সফর করেছেন প্রধানমন্ত্রী, তবে মহেশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে এটিই তার প্রথম সফর।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২