জান্নাতুল ফাহিমা তানহা,
নিজস্ব প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক গুলো সংস্কারের নামে খুঁড়ে ফেলে দীর্ঘ দিন কাজ বন্ধ রাখায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট ঠিকাদার ও সড়ক বিভাগের গাফিলতির কারণে সড়ক গুলো যেন এখন মরণফাঁদে পরিণত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চিতোষী সড়কের সোনাপুর থেকে পানিয়ালা বাজার হয়ে উত্তর ভাটরা পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এবং পৌর শহরের জোড় কবর থেকে সোনাপুর ব্রিজ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কের সংস্কার কাজ দীর্ঘদিন ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে আছে, এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।
অভিযোগ রয়েছে, চিতোষী সড়কের সোনাপুর থেকে পানিয়ালা বাজার হয়ে উত্তর ভাটরা অংশে প্রায় ১৫ বছর ধরে কোনো পূর্ণাঙ্গ সংস্কার হয়নি, বর্ষা মৌসুমে মাঝে মধ্যে গর্তে কি ইট বালি ফেলে সাময়িক সংস্কার করা হলেও স্থায়ী কোন উদ্যোগ নেওয়া হয়নি, প্রায় ৬ মাস আগে সড়কের বিভিন্ন অংশ ট্রাক্টর দিয়ে খুঁড়ে সংস্কার কাজ শুরু করা হলেও পরে কাজ বন্ধ হয়ে যায়, এরপর থেকে সড়কটি আরও বেহাল অবস্থায় রয়েছে।
স্থানীয়রা জানান, সড়কটি সমতল না করায় ছোট ছোট গর্ত বড় আকার ধারণ করেছে, সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে হাঁটু সমান পানি জমে যায়, ফলে ছোট-বড় যানবাহন এবং পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা।
এ সড়কটি রামগঞ্জ উপজেলার অন্যতম ব্যস্ত সড়ক প্রতিদিন এই পথ ব্যবহার করে শিক্ষার্থীরা রামগঞ্জ সরকারি কলেজ, মডেল ডিগ্রি কলেজ, জিয়াউল হক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, বাদুর উচ্চ বিদ্যালয়, কেথুরী ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও পানিয়ালা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে।
এছাড়া বৃহত্তর বাণিজ্যিক কেন্দ্র সোনাপুর বাজার, সরকারি-বেসরকারি হাসপাতাল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যাতায়াতের একমাত্র ভরসা এই সড়ক।
এদিকে পৌর এলাকার সোনাপুর ব্রিজ থেকে রামগঞ্জ জোড় কবর পর্যন্ত সড়কের সংস্কার কাজও শুরু হয়ে বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে, সামান্য বৃষ্টিতেই সড়কটি পানিতে তলিয়ে যায় এবং যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।
পানিয়ালা বাজারের ব্যবসায়ী ও সিএনজি অটোরিকশা চালকরা জানান, ট্রাক্টর দিয়ে সড়ক খুঁড়ে ফেলার পর কাজ বন্ধ থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে, দ্রুত সংস্কার কাজ শেষ না হলে বর্ষাকালে চলাচল একেবারেই অসম্ভব হয়ে পড়বে।
স্থানীয়দের অভিযোগ, সংস্কার কাজের নামে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না, একাধিকবার কাজের পরিমাপ ও বরাদ্দের বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে, তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সড়ক গুলো দ্রুত সংস্কারের উদ্যোগ নিক।
এ বিষয়ে রামগঞ্জ উপ-প্রকৌশলীর কার্যালয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও দায়িত্বশীল কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
স্থানীয়দের মতে জানা যায়, রামগঞ্জ উপজেলার ২য় ব্যস্ততম এই সড়কটি গুরুত্ব না পাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে,
স্থানীয় বাসিন্দারা অবিলম্বে সড়ক গুলোর সংস্কার কাজ সম্পন্ন করে নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
উপ-সহকারী প্রকৌশলী মোহাইমিনুল ও শাহিন আলম বলেছেন, এ সড়কটি পুনরায় সম্পূর্ণ ভাবে কাজ শুরু হবে, একই সঙ্গে পৌরশহরের সোনাপুর ব্রিজ হতে জোড় কবর পর্যন্ত সংস্কার হবে, কিন্তু কবে হবে তার কেউ জানে না।
সরকার নির্ধারিত বাস ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করলে রুট পারমিট বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়ার…
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের অংশ…
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের আয়োজনে শুরু হয়েছে ফ্রেশার্স ডে-নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট। মঙ্গলবার সন্ধ্যায়…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বর্তমান বিশ্বের সংকটগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা…
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বৈঠক…
চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, পোড়া তেল ব্যবহার ও ক্ষতিকর উপাদান বিক্রির অভিযোগে…
This website uses cookies.