জান্নাতুল ফাহিমা তানহা,
নিজস্ব প্রতিনিধি:
রাঙ্গামাটি জেলা বাঘাইছড়িতে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে মারিশ্যা জোন ২৭ বিজিবি।
২৪ মে রবিবার মারিশ্যা জোনের উদ্যোগে দায়িত্বপূর্ণ কমলাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন, মনোরম পরিবেশে পাঠদান নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের অব-কাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ৫ বান টিন, ২০ সেট স্কুল ড্রেস এবং শিক্ষা সহায়ক সামগ্রী হিসেবে ব্ল্যাকবোর্ড বিতরণ করা হয়।
এছাড়াও কমলাপাড়া এলাকার কয়েকজন বাসিন্দার মাঝে বিভিন্ন ধরনের মানবিক সহায়তা প্রদান করা হয়, এর মধ্যে কালা চাকমাকে জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে ১টি সেলাই মেশিন, জনি চাকমাকে আর্থিক স্বচ্ছলতার জন্য নগদ অর্থ এবং নিরু কান্তি চাকমাকে উন্নত চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দেওয়া হয়, পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর বিনোদন মূলক পরিবেশ সৃষ্টির জন্য ১টি ক্যারাম বোর্ড বিতরণ করা হয়।
মারিশ্যা জোন ২৭ বিজিবি এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের জনকল্যাণ মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, শান্তি ও সম্প্রীতির এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, ওল্ডলংকর বিওপি ও কমলা পাড়া টিওবি কমান্ডার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২