Header Premium (728×90)

সরকার ও উন্নয়ন

অসহায়-দুঃস্থ্য শ্রমিক ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৬৮ লক্ষ টাকার চেক হস্থান্তর

মোঃ রাব্বি হাসান
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম অধিদপ্তর দিনাজপুর এর আয়োজনে ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দুঃস্থ্য,অসহায় শ্রমিক,মৃত শ্রমিকের পরিবার ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সহায়তার চেক হস্থান্তর করা হয়েছে।

৯ই মে (শনিবার) সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ (কাঞ্চন) এ আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার।

দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ১৬৪ জন দুঃস্থ্য,অসহায় শ্রমিক ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৬৮ লক্ষ ৩৫ হাজার টাকার চেক হস্থান্তর করেন প্রধান অতিথি।তন্মধ্যে ১৪৫ জন অসুস্থ শ্রমিকের মাঝে ৫৬ লক্ষ ১০ হাজার টাকা,১৫ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ৭৫ হাজার টাকা হারে ১১ লক্ষ ২৫ হাজার টাকা ও ৪ জন মৃত শ্রমিকের প্রত্যেক পরিবারে ২৫ হাজার করে ১ লক্ষ টাকার চেক হস্থান্তর করা হয়।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার,শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক (উপ- সচিব) সৈয়দ ইরতিজা হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন,আঞ্চলিক শ্রম অধিদপ্তর দিনাজপুর এর উপ- পরিচালক ওসমান গনি,সহকারী পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান,সহকারী পরিচালক মামুনুর রশিদ,শ্রম কর্মকর্তা যথাক্রমে হুমায়ুন কবির ও শাহিনুর ইসলাম,কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর দিনাজপুরের উপ-মহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত,সহকারি মহাপরিদর্শক(সাধারণ)শফিকুল ইসলাম,শ্রম পরিদর্শক (সাধারণ) সানজিদা জান্নাত,সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর সভাপতি মোফাচ্ছিলুল মাজেদ,সহ-সভাপতি কোরবান আলী সোহেল, সাধারণ সম্পাদক আতিউর রহমান আতিক এর নেতৃত্বে ইউনিয়নের সদস্যগন যথাক্রমে ওয়াহেদুর রহমান,লিমন হায়দার,নাজমুল ইসলাম মিলন,সিকান্দার আলী কাবুল,চন্দন মিত্র,আবু কাওছার,আবিদুর রহমান আরমান,মেহেদী হাসান, বেলাল হোসেন, পরিমল চন্দ্র দাস, সুমন চন্দ্র সহ অন্যান্য নিবন্ধিত সংগঠনসমূহের নেতৃবৃন্দের অনেকে উপস্থিত ছিলেন।

এর পূর্বে সকালে প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার আঞ্চলিক শ্রম অধিদপ্তর দিনাজপুর কার্যালয় পরিদর্শন করেন এবং এর কার্যক্রমসমূহ প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হলে তা পর্যবেক্ষণ করেন।এসময় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর সভাপতি মোফাচ্ছিলুল মাজেদ ও সাধারণ সম্পাদক আতিউর রহমান আতিক এর নেতৃত্বে সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুল দিয়ে দিনাজপুরে স্বাগত জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন।

saju

Share
Published by
saju

Recent Posts

মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…

15 minutes ago

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…

18 minutes ago

মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা

ইসলাম ধর্মে মানুষের পারস্পরিক সম্পর্ক, দয়া, ক্ষমা এবং একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব অপরিসীম।…

23 minutes ago

এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে…

28 minutes ago

স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী

প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…

45 minutes ago

তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…

1 hour ago

This website uses cookies.