আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসার নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। স্থানীয় সময় শুক্রবার থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। নতুন এই বিধিনিষেধের ফলে অস্ট্রেলিয়ার ভেতর থেকে (অনশোর) শিক্ষার্থী ভিসা বা সাবক্লাস ৫০০ আবেদনের সুযোগ অনেক ক্ষেত্রে সীমিত করে দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, নতুন নিয়ম কার্যকর হওয়ার পর অধিকাংশ সংশ্লিষ্ট টেম্পোরারি ভিসাধারীকে এখন থেকে অস্ট্রেলিয়ার বাইরে গিয়ে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে। শুধু আবেদন করার সময়ই নয়, ভিসা মঞ্জুর হওয়ার সময়ও আবেদনকারীকে অবশ্যই অস্ট্রেলিয়ার বাইরে অবস্থান করতে হবে।
পাশাপাশি, স্টুডেন্ট ভিসাধারীদের সঙ্গে তাদের স্বামী-স্ত্রী ও নির্ভরশীল সন্তানদের নেওয়ার ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
নোয়াখালীর সদর উপজেলায় চোর সন্দেহে মো. কবির হোসেন নামের এক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে…
বাংলাদেশের জেন-জি আন্দোলন ভারতের তরুণদের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অনুপ্রাণিত করেছে বলে জানিয়েছেন…
সৌদি আরবে হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০০টি ফ্লাইট বাতিল…
রাজধানীর শেরেবাংলা নগর এলাকার জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক…
চাঁদপুরের শাহরাস্তিতে স্কুল ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে ঘোরাফেরা করার সময় ১৬ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।…
ভোলা সদর উপজেলার শিবপুরে নদীভাঙন রোধে ৬০৫ কোটি টাকার প্রকল্প অনুমোদনে স্থানীয়দের মধ্যে নতুন আশার…
This website uses cookies.