
সৌদি আরবের রিয়াদে গত ৯ আগস্ট সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৬ বাংলাদেশি কর্মীর মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ দেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪০ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা তা গ্রহণ করেন।
বিমানবন্দরে উপস্থিত থেকে নিহত কর্মীদের মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ সময় মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ আসাদুজ্জামান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) দেওয়ান আলি আশরাফ এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের ডেপুটি চিফ অব মিশন ইব্রাহীম আলাহমারি উপস্থিত ছিলেন।
নিহতদের মধ্যে নওগাঁ জেলার আত্রাই উপজেলার ৭ জন, নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ১ জন এবং রাজশাহী জেলার বাগমারা উপজেলার ১ জন রয়েছেন। নওগাঁর ৭ জনের মধ্যে ৪ জন একই গ্রামের বাসিন্দা এবং ২ জন সহোদর।
মরদেহ গ্রহণের পর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, নিহতদের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বমোট ৩ লাখ ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এর মধ্যে দাফন ও পরিবহন খরচ বাবদ ৩৫ হাজার টাকা এবং এককালীন অনুদান হিসেবে ৩ লাখ টাকা অন্তর্ভুক্ত রয়েছে। তিনি আরও বলেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিজস্ব অ্যাম্বুলেন্সের মাধ্যমে মরদেহগুলো সরাসরি নিহতদের নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
বাকি ৭ জন নিহত কর্মীর বিষয়ে মন্ত্রী জানান, তাদের ফিংগার প্রিন্ট পরীক্ষা করা সম্ভব না হওয়ায় সিআইডির তত্ত্বাবধানে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ সম্পন্ন হয়েছে। তাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলমান রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, প্রবাসীরা দেশের জন্য কষ্ট করে অর্থ পাঠান, তাদের এই মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তিনি আরও জানান, সৌদি দূতাবাসের কর্মকর্তারা মরদেহ দ্রুত দেশে ফেরত পাঠানোর জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।
নিহত কর্মীদের মধ্যে নওগাঁ জেলার আত্রাই উপজেলার ০৭ জন (যার মধ্যে ০৪ জন একই গ্রামের এবং ০২ জন সহোদর), নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ০১ জন এবং রাজশাহী জেলার বাগমারা উপজেলার ০১ জন কর্মী রয়েছেন।
মরদেহ গ্রহণের পর প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে প্রেস ব্রিফিং প্রদান করেন। এসময় আরিফুল হক চৌধুরী বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে বাকী ০৭ জন নিহত কর্মীর ফিংগার প্রিন্ট পরীক্ষা করা সম্ভব না হওয়ায় সিআইডির তত্ত্বাবধানে স্বজনদের ডিএনএ নম
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২