দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের সমো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতের এই মর্মান্তিক ঘটনায় নিহতদের মধ্যে ৫ জনের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। এছাড়া মুন্সীগঞ্জ জেলার আরও একজন এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আহত অবস্থায় আল আমিন নামে একজনকে কুইন্সটাউন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন।
নিহতদের মধ্যে নারায়ণগঞ্জের সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচর গ্রামের মনির হোসেনের ছেলে ফাহিম (২৯), আলী মিয়ার ছেলে আপন আহমেদ (২৩), মৃত শরব আলীর ছেলে নূর মোহাম্মদ (৫৫) এবং তৈলখিরারচর গ্রামের ফারুক হোসেনের ছেলে মো. ফয়সাল (২৬) রয়েছেন। এছাড়া বক্তাবলী ইউনিয়নের কানাইনগর গ্রামের মো. শাহীন (৩০) এবং মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার মৃত সালাম ব্যাপারীর ছেলে মো. শাহীন (৩০) নিহত হয়েছেন। ফতুল্লার আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য রওশন মেম্বারের ভাই রতনের ব্যবসা প্রতিষ্ঠানে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। দোকানের ভেতরে থাকা আবাসিক কক্ষে ঘুমন্ত অবস্থায় থাকা ৭ জনের মধ্যে ৬ জনই ঘটনাস্থলে মারা যান।
নিহত ফাহিম ১১ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় কর্মরত ছিলেন এবং খুব শিগগিরই দেশে ফিরে বিয়ে করার কথা ছিল তার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই সন্তানকে হারিয়ে তার মা লুৎফুন্নেছা ও বাবা মনির হোসেনসহ পুরো পরিবার শোকে স্তব্ধ। একই ঘটনায় নিহত আপন আহমেদের মা আঁখি বেগমও ছেলের শোকে বারবার মূর্ছা যাচ্ছেন।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন জানান, ভুক্তভোগী পরিবারগুলোর সাথে যোগাযোগ করা হয়েছে এবং দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের প্রক্রিয়া চলমান রয়েছে। এই ঘটনায় নিহতদের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
কাতার বিশ্বকাপের সেরা গোলের পুরস্কার জেতা সিডনি লোপেস কাব্রাল জানালেন, বড় মঞ্চে এমন গোল করা…
রাজধানীর আন্ডারওয়ার্ল্ডে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও রাজনৈতিক প্রভাবের লড়াইয়ে বাড়ছে কন্ট্রাক্ট কিলিং। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য…
রাজধানীর মিরপুর-১১ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সময় দুই রাউন্ড গুলি ও মো. হাসান…
চাঁদপুরের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের সংস্কারকাজে নিম্নমান ও অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বাঁধের গোড়া থেকে…
স্বাস্থ্যখাতে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাবের কারণে দুর্নীতির সুযোগ তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক…
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও এবং এর…
This website uses cookies.