
ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪৩ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া যাত্রীবাহী ফেরিটির সন্ধান পাওয়া গেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে নিখোঁজ হওয়া ফেরিটি থেকে এখন পর্যন্ত উদ্ধারকারী দল ১০২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে এই ঘটনায় অন্তত একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা বাকি নিখোঁজ যাত্রীদের সন্ধানে সাগরে জোর তৎপরতা চালাচ্ছে।
বিবিসির অনলাইন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, 'ভার্গো ট্রান্সপোর্ট ৮' নামের ওই ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমন্তানের বাঞ্জারমাসিন শহরের উদ্দেশে রওনা হয়েছিল। রোববার স্থানীয় সময় ভোররাত আনুমানিক ২টার দিকে বাঞ্জারমাসিন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে জাভা সাগরে অবস্থানকালে ফেরিটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই সম্ভাব্য শেষ অবস্থান চিহ্নিত করে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়।
নিখোঁজদের জীবিত উদ্ধারে একাধিক উদ্ধারকারী নৌযান ও হেলিকপ্টার ব্যবহার করে সাগরে তল্লাশি অব্যাহত রাখা হয়েছে। প্রায় ১৭ হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় অভ্যন্তরীণ চলাচলের জন্য ফেরি ও যাত্রীবাহী নৌযান অন্যতম প্রধান মাধ্যম। উড়োজাহাজের তুলনায় সাশ্রয়ী হওয়ায় দূরদূরান্তের দ্বীপে যাতায়াতের জন্য সাধারণ মানুষ নৌপথের ওপরই বেশি নির্ভরশীল। তবে দেশটিতে দুর্বল নৌ-নিরাপত্তা মান ও প্রায়শই মাত্রাতিরিক্ত যাত্রী বহনের কারণে প্রায়ই মারাত্মক নৌ-দুর্ঘটনা ঘটে থাকে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২