
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের সাতটি বিভাগে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ২০ জুলাই দুপুর থেকে পরবর্তী দুই দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী ও অতি ভারী বর্ষণ হতে পারে। সংস্থাটির মানদণ্ড অনুযায়ী, ভারী বৃষ্টিপাত বলতে ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার এবং অতি ভারী বৃষ্টিপাত বলতে ২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে বোঝানো হয়েছে।
অতি ভারী বর্ষণের কারণে ঢাকা মহানগরের বিভিন্ন নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে নগরবাসীকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২