দেশজুড়ে চলমান বৃষ্টির তীব্রতা কমছে না। সোমবার সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত রয়েছে। পরিস্থিতি বিবেচনায় আগামী ২৪ ঘণ্টার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির নতুন সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার বেলা ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য এই পূর্বাভাস কার্যকর থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এই ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে ঢাকা মহানগরে ভারী বৃষ্টির ফলে জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, মৌসুমি বায়ু অধিক সক্রিয় হওয়ার কারণেই বৃষ্টির এই নতুন সতর্কবার্তা জারি করা হয়েছে। তিনি আরও জানান, গত রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় রাজধানীতে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে এবং বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু পুনরায় সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সময়ে কুমিল্লার পরিস্থিতি ছিল সবচেয়ে নাজুক, সেখানে ১০৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। একই সময়ে রাজধানীতে ১৩ মিলিমিটার, বগুড়ায় ৩৫, সিলেটে ৩২, ময়মনসিংহে ২৩, নওগাঁয় ১৮ এবং রংপুরে ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর আগে, রবিবার দেশে সর্বোচ্চ ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল রাজধানীতে। আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ জানান, সোমবার উত্তরাঞ্চলে তুলনামূলক বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে কুমিল্লায় সোমবার সকালের ৩ ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…
নিউইয়র্কে এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি…
কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…
আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…
কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।…
বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…
This website uses cookies.