Header Premium (728×90)

পরিবেশ ও আবহাওয়া

সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন

তিমির চন্দ্র দাস,
ক্রাইম রিপোর্টার ফেনী:

ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায় ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

জনবসতিপূর্ণ বিভিন্ন এলাকায় ময়লা ফেলার অভিযোগ পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি নিয়ে ক্ষোভ স্থানীয়দের

৩ জুন বুধবার বাদ জোহর সোনাগাজী-ফেনী আঞ্চলিক সড়কের সাদেকের টেক এলাকায় আয়োজিত এ মানববন্ধনে মতিগঞ্জ ইউনিয়নের সুজাপুর ও ভাদাদিয়া গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জনবসতিপূর্ণ এলাকায় পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে, এতে পরিবেশ দূষণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হচ্ছে।

ময়লার দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব এবং বর্জ্য থেকে নির্গত বিষাক্ত বায়ুর কারণে শিশু, বয়স্ক ও সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন রোগব্যাধির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, আবাসিক এলাকার পাশে বর্জ্য ফেলার ফলে এলাকার পরিবেশ দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে উঠছে, দ্রুত বিকল্প স্থানে বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, হযরত ফাতেমা জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ, ডিজাইন একাত্তরের প্রোপ্রাইটর এম এইচ মাহফুজ, ব্যবসায়ী আতিকুর রহমান শিপন, সমাজ সেবক এহতেশামুল হক এবং সংগঠক সাখাওয়াত হোসেন রায়হান, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা “ইউএনও” ও পৌরসভার প্রশাসক রিগ্যান চাকমা বলেন, সোনাগাজী পৌরসভার নিজস্ব বর্জ্য ফেলার জায়গা না থাকায় এ সমস্যা তৈরি হয়েছে, পরিবেশ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় দেড় একর জমি ক্রয়ের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে, অনুমোদন পাওয়া গেলে স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হবে এবং সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে বলে আশা করছি।

এদিকে স্থানীয়দের দাবি, স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত জনবসতিপূর্ণ এলাকায় বর্জ্য ফেলা বন্ধ রাখতে হবে, অন্যথায় পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

saju

Share
Published by
saju

Recent Posts

পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির, মুখোমুখি আপ ও বিরোধীরা

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের রেশ কাটতে না কাটতেই এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজট সিং…

1 hour ago

ন্যাশনাল ফাইন্যান্স পিএলসি-এর নতুন চেয়ারম্যান কাজী আহসান, ভাইস চেয়ারম্যান রিজওয়ান

ন্যাশনাল ফাইন্যান্স পিএলসি-এর পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে স্বতন্ত্র পরিচালক কাজী আহসান খলিল এবং ভাইস…

1 hour ago

‘শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ কে দিয়েছিল?’ অমিত শাহের কাছে জবাব চাইলেন

ভারতে প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে…

1 hour ago

ফেরদৌস-শাওনসহ ২৮ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে উসকানি এবং সহযোগিতার অভিযোগে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ…

1 hour ago

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির চেষ্টা করছে সিরিয়া

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, তার সরকার ইসরায়েলের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তিতে পৌঁছাতে সক্রিয়ভাবে কাজ…

1 hour ago

নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতালের দেওয়ালে বাস, নিহত ১

রাজধানীর বিমানবন্দর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ফটকের পাশের দেওয়ালে ধাক্কা দিয়েছে পরিস্থান পরিবহনের…

2 hours ago

This website uses cookies.