
দুর্গাপূজা উপলক্ষে প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছে চট্টগ্রামের সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’। মাধবপুর নবদুর্গা পূজা কমিটির আমন্ত্রণে তারা আগামী ২১ অক্টোবর ভারতের আসাম রাজ্যের উদ্দেশে রওনা দেবে। সেখানে হাইলাকান্দি জেলার মাধবপুর গ্রামে আয়োজিত কনসার্টে অংশ নেবেন ব্যান্ডের সদস্যরা। ধারাবাহিক কয়েকটি স্টেজ শো শেষে আগামী ২৮ অক্টোবর তাদের বাংলাদেশে ফেরার কথা রয়েছে।
ব্যান্ডের ম্যানেজার অমিত সাহা জানান, টিম বৃষ্টি আধুনিক ধর্মীয় গানের পাশাপাশি সমসাময়িক ফোক ঘরানার ফিউশন পরিবেশন করবে। তিনি বলেন, ‘প্রথমবারের মতো ভারতের মঞ্চে পারফর্ম করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত ও গর্বিত। এটি আমাদের জন্য একটি বিশেষ অর্জন। আমরা চাই, আমাদের সংগীত ও সংস্কৃতি সারা বিশ্বের বাংলা ভাষাভাষি মানুষের কাছে পৌঁছে যাক। দুই বাংলার মানুষের ভালোবাসা ও আশীর্বাদ নিয়েই আমরা মঞ্চে উঠব।’ ভবিষ্যতে বড় বড় মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্নের কথাও জানান তিনি।
টিম বৃষ্টির লাইনআপে রয়েছেন বৃষ্টি দে (ভোকাল), আকাশ দে (ইউকুলেলে), বাদশা (বাংলা ঢোল), অমিত সাহা (অক্টোপ্যাড), সুমন দাস (কিবোর্ড), ছোটন ঘোষ (বাঁশি) এবং তন্ময় দত্ত (বেজ গিটার)।
ব্যান্ডের ভোকাল বৃষ্টি দে তার যাত্রার কথা স্মরণ করে বলেন, ‘আমি চট্টগ্রামের পটিয়ার মেয়ে। আমাদের গানের শুরুটা করোনার সময় ঘরবন্দি থাকা অবস্থায়। সমবয়সী ভাইদের সঙ্গে আড্ডা থেকে গানের চর্চা শুরু হয়। সেই আড্ডা থেকেই বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি এবং ব্যান্ডের নামটি ছড়িয়ে পড়ে। গানকে আরও বিস্তৃত করতে আমরা সবাই মিলে টিম বৃষ্টি স্কুল অব মিউজিক নামে একটি গানের স্কুলও গড়ে তুলেছি।’
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২