
তানভীর তন্ময় পরিচালিত বাংলাদেশি নাটক ‘প্রথম প্রেমের গল্প’ পাকিস্তানি ধারাবাহিক ‘শেইদাই’ থেকে গল্প হুবহু নকলের অভিযোগে বিতর্কের মুখে পড়েছে। এই নাটকে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।
সম্প্রতি ইউটিউবে ‘প্রথম প্রেমের গল্প’ নাটকের দুটি পর্ব প্রকাশিত হওয়ার পর থেকেই এই বিতর্ক শুরু হয়। দর্শকদের একটি বড় অংশ অভিযোগ করছেন যে, পাকিস্তানি নাটকের কাহিনি অবিকল ব্যবহার করা হলেও বাংলাদেশি নাটকটিতে কোনো লেখকের নাম উল্লেখ করা হয়নি। এমনকি ইউটিউবের শিল্পী ও কুশলীদের তালিকা কিংবা নাটকের পোস্টারেও চিত্রনাট্যকার বা মূল রচয়িতার নাম রাখা হয়নি।
নিলয় ও হিমি ছাড়াও ফারিন খানসহ আরও কয়েকজন সুপরিচিত অভিনয়শিল্পী এই নাটকে কাজ করেছেন। ইন্টারনেটের এই যুগে বিশ্বের যেকোনো দেশের নাটক সহজেই দেখা যায় বলে দর্শকরা দ্রুতই কপি করার বিষয়টি ধরে ফেলছেন।
অনেক দর্শক মন্তব্য করেছেন যে, নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমির মতো জনপ্রিয় শিল্পীদের কাছ থেকে তারা সবসময় মৌলিক কাজ আশা করেন। তাদের মতে, বিদেশি নাটকের গল্প এভাবে অনুকরণ করা হলে দেশীয় নাটকের নিজস্ব মৌলিকতা ও স্বকীয়তা নষ্ট হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২